সন্তোষ গুপ্ত: তাঁর জীবন ও সময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্তোষ গুপ্ত: তাঁর জীবন ও সময়
সন্তোষ গুপ্ত: তাঁর জীবন ও সময়

সম্পাদক: সৈয়দ মোহাম্মদ শাহেদ
বই নকশা: কালিদাস কর্মকার
প্রকাশক: সন্তোষ গুপ্ত স্মৃতি পরিষদ
১৫২ পৃষ্ঠা
দাম: ৮০০ টাকা
কিছু কিছু মানুষ আছেন, যাঁরা তাঁদের কাজের মাধ্যমে বেঁচে থাকেন মানুষের অন্তরে। সন্তোষ গুপ্ত ছিলেন বহু গুণে গুণান্বিত তেমনই একজন। সাংবাদিকতা থেকে শিল্পকলা, সর্বত্র ছিল তাঁর বিচরণ। সন্তোষ গুপ্ত: তাঁর জীবন ও সময় শিরোনামের এই অ্যালবামটিকে এক কথায় বলা যাবে তাঁর জীবনের খেরোখাতা। এর শুরুতেই রয়েছে ‘সন্তোষ গুপ্ত: জীবন ও সময়’ শীর্ষক একটি লেখা। এ লেখার মাধ্যমে এক নজরে পাওয়া যায় সন্তোষ গুপ্তর বর্ণিল কর্মজীবনের পরিচয়। এরপর পুরো অ্যালবামে আরও নানাভাবে ছড়িয়ে আছেন তিনি। প্রাসঙ্গিকভাবে তাঁর পরিবার, তাঁর বই, লেখাজোকার পাশাপাশি এখানে তাঁর সময়ের মানুষদেরও দেখতে পাওয়া যায়। সৈয়দ মোহাম্মদ শাহেদ সম্পাদিত বাংলা ও ইংরেজি উভয় ভাষার এই অ্যালবামটি সন্তোষ গুপ্তকে নিয়ে এক পূর্ণাঙ্গ প্রকাশনা।