সপ্তসিন্ধু
সপ্তাহের নায়ক আবুল খায়ের চৌধুরী পাখিপ্রেমীবিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে গত শনিবার ব্যতিক্রম পাঠ গ্রহণ করেছে সিলেটের গোপালগঞ্জ উপজেলার মুরাদিয়া-ছবুরিয়া উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা দেশি ও পরিযায়ী পাখি রক্ষায় জলাশয় ও বন সংরক্ষণের শপথ নেয়। এর আয়োজক ‘তিনাস’ নামের একটি সামাজিক সংগঠন। যার প্রতিষ্ঠাতা সদস্য আবুল খায়ের চৌধুরী, আমাদের এ সপ্তাহের নায়ক। সাক্ষাৎকার নিয়েছেন উজ্জ্বল মেহেদীনিজেকে পাখি সংরক্ষণে জড়ালেন কবে থেকে?: আমি পড়াশোনা শেষ করে ১৯৯৫ সাল থেকে গ্রামে আছি। গ্রামই হচ্ছে দেশি পাখির নিরাপদ আশ্রয়স্থল। কিন্তু শহরের মানুষেরা গ্রামে গিয়ে পাখি শিকার করার প্রবণতায় সেই আশ্রয়স্থল বিপন্ন হচ্ছিল। তাই আমি পাখি শিকারবিরোধী প্রচারণায় নিজেকে জড়াই।কীভাবে?: আমাদের গ্রামের পাশে আছে জল আর জঙ্গলে ঘেরা ‘বাঘের মোকাম’ নামে একটি প্রাকৃতিক অভয়ারণ্য। আমার বড় ভাইদেরই পাখি শিকারের জন্য তিন-চারটা বন্দুক ছিল। আমি শুরুতে বাড়ির বন্দুকগুলো সরাই। পরিবারের সদস্যদের বোঝাই। এরপর গত তিন বছর ব্যক্তিগত উদ্যোগে এলাকায় প্রচার চালাই। পাখি শিকারের বিরুদ্ধে আমি আমাকে আগে প্রস্তুত করেছি। তারপর ‘তিনাস’কে সঙ্গী করি।তিনাস কি পাখি শিকারবিরোধী কোনো সংগঠন?না, এটা ঠিক সংগঠন নয়, বলতে পারেন একসময় তরুণদের সম্মিলিত একটি মোর্চা। ‘তিমির নাশক সংস্থা’র সংক্ষিপ্ত নাম হচ্ছে তিনাস। অন্ধকার দূরীকরণ সংস্থা নামেও গ্রামে পরিচিত। আমিই হচ্ছি গ্রামে থাকা তিনাসের সর্বকনিষ্ঠতম প্রতিষ্ঠাতা সদস্য। অন্যরা পেশাজীবনে কিংবা দেশের বাইরে যাওয়ায় এলাকায় থাকা তিনাসের প্রতিষ্ঠাতা একজন হিসেবে আমি সক্রিয় হয়েছি এবং পাখি শিকারবিরোধী তৎপরতায় সম্পৃক্ত করেছি। তাহলে এখন পাখি শিকার নামে অন্ধকার তাড়াবে তিনাস?আমি মনে করি পাখি শিকার করা সমাজের একটি অন্ধকার অধ্যায়। তিনাস এ অন্ধকার তাড়াবে। আমাদের গ্রামে প্রায় তিন বছর ধরে পুরোপুরি পাখি শিকার বন্ধ রয়েছে। ছোট-বড় সবাই পাখি রক্ষায় সচেতন। আমার ইচ্ছে আছে আশপাশের গ্রামে তিনাস গঠন করে পাখি শিকারবিরোধী প্রচারণা চালিয়ে পাখি সংরক্ষণে সামাজিক আন্দোলন গড়ে তুলব। নাক কেটে কেটবিশ্বের অসংখ্য নারী কেট মিডলটনকে অনুসরণ করেন, সেটা পুরোনো খবর। এসব নারী এতকাল ব্রিটিশ এ রাজবধূর ফ্যাশন, স্টাইল বা আভিজাত্য নকল করতেন। নকলের খাতায় এবার নতুন পালক যোগ করলেন যুক্তরাষ্ট্রের জেসিকা ব্লেয়ার। কেটের মতো আকর্ষণীয় নাকের অধিকারী হতে গাঁটের পয়সা খরচ করে নিজের নাকে ছুরি চালাতেও কার্পণ্য করেননি তিনি। নাকে প্লাস্টিক সার্জারির জন্য ১২ হাজার মার্কিন ডলার খরচ করেছেন জেসিকা। এতকাল নাক কেটে যাত্রা ভঙ্গ হতো। এবার দেখা যাক, যাত্রা শুভ হয় কি না! ডেইলি মেইলডিজিটাল চে গুয়েভারাঅ্যানি ফ্রাঙ্কের পর সম্ভবত চে গুয়েভারার ডায়েরি বিশ্বে সবচেয়ে বেশি পঠিত। আজীবন বিপ্লবী চে ১৯৬৭ সালে বলিভিয়ার সেনাদের হাতে নিহত হন। তার পরের বছরই প্রকাশিত হয় চের ডায়েরি। আজ পর্যন্ত তা বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। তবে গবেষকেরা বলছেন, অন্য ভাষায় তাঁর ডায়েরির অনেক কিছুই পরিবর্তিত হয়েছে। বাদও পড়েছে অনেক কিছু। তাই চের হাতে লেখা ডায়েরি অনলাইনে ডিজিটাল রূপে সম্প্রতি প্রকাশিত হয়েছে। এতে বিশ্ববাসী তাঁর আসল ডায়েরি দেখতে ও পড়তে পারবে বলে আশা করছেন গবেষকেরা। বিবিসি