সপ্তসিন্ধু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেসব পথশিশু হারিয়ে যায় অথবা যাদের কোনো আশ্রয় নেই, সেসব শিশুর উন্নয়নের জন্য কাজ করে অপরাজেয় বাংলাদেশ। সমাজসেবা অধিদপ্তর পরিচালিত এই প্রতিষ্ঠানের একজন কর্মী মনিরা বেগম। সম্প্রতি তিনি এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে রানু নামের ১৩ বছর বয়সী হারিয়ে যাওয়া এক কিশোরীকে নারায়ণগঞ্জে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছেন। তাঁর সাক্ষাৎকার নিয়েছেন সুচিত্রা সরকাররানুকে পেয়েছিলেন কীভাবে?শ্যামপুর মডেল থানা থেকে ২০১২ সালের ১২ আগস্ট আমরা রানুকে পেয়েছিলাম। এরপর তাকে আমাদের চাইল্ড হেলপ লাইনে পাঠানো হয়। হেলপ লাইনের কাজ হচ্ছে, হারানো শিশুদের তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া। রানু প্রথমে তার নাম ও বাড়ির ঠিকানা ভুল দিয়েছিল। আমরা সেই ঠিকানায় গিয়ে ওর পরিবারকে খুঁজে পাইনি। তারপর ওকে আমাদের বংশালের ড্রপ ইন সেন্টারে আনা হলো। এই সেন্টারটি শুধু মেয়েদের জন্য। দুই বছর পর রানু তার বাবা-মাকে ফিরে পেল। কীভাবে ফিরিয়ে দিলেন?ড্রপ ইন সেন্টারে আসার পর ধীরে ধীরে ও ওর আসল পরিচয় ও বাবার নাম বলল। তবে রানু বাড়ির কোনো ঠিকানা বলতে পারেনি। শুধু বলেছিল, ওর বাড়ি গোরদীতে। সেটা মানচিত্রের কোথাও খুঁজে পেলাম না। তারপর ও আবার বলল, ওর ভাই মদনগঞ্জে কাজ করে। আমরা মানচিত্রে দেখলাম, মদনগঞ্জ নারায়ণগঞ্জ জেলায়। আমরা সেখানে গেলাম। মদনগঞ্জে নেমে লোকজনকে জিগ্যেস করে আড়াইহাজার থানায় গোরদী গ্রাম খুঁজে পেলাম। পরে আমরা ওকে নিয়ে থানায় গেলাম জিডি করার জন্য। ওখানকার লোকজন ওকে চিনতে পারল। এর মধ্যে থানা থেকে ওর গ্রামের ইউনিয়ন পরিষদ সদস্যের ফোন নম্বর দিল। আমরা তাঁর সঙ্গে কথা বললাম। তিনি জানালেন, তার গ্রামে রমজান নামের একজন আছেন। এবং দুই বছর আগে তাঁর মেয়ে রানু হারিয়ে গিয়েছিল। এরপর ওর বাবা-মা খবর পেয়ে থানায় এলেন। তারপর সবাই মিলে রানুর বাড়িতে গিয়ে তার বাবা-ময়ের কাছে ফিরিয়ে দিলাম।আপনারা কীভাবে এই কার্যক্রম পরিচালনা করেন?আমরা পথশিশুদের নিয়ে কাজ করি। আমরা ওদের বিভিন্নভাবে পেয়ে থাকি। কখনো থানা থেকে, কখনো এলাকার লোকজনের কাছ থেকে, আবার কখনো অন্য পথশিশুরাই তাদের নিয়ে আসে আমাদের সেন্টারে। তারপর আমরা ওদের বিভিন্ন রকম সেবা দিই। ওদের অনানুষ্ঠানিক ক্লাস নিই চতুর্থ শ্রেণী পর্যন্ত। এ ছাড়া চিকিৎসাসেবা, মোটিভেশনও চলতে থাকে। যাদের বাড়ি খুঁজে পাই, তাদের বাড়িতে ফিরিয়ে দিই। আর যাদের বাড়ির কোনো খোঁজ পাই না, তাদের আমরা গ্রুপ হোমে রাখার ব্যবস্থা করি। এদের মধ্যে যাদের বয়স ১২-এর ওপরে, তাদের বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ দিই। পুরো কাজটি করি আমরা একটি টিম হিসেবে। এই টিমে রয়েছেন প্রোগ্রাম ম্যানেজার মুস্তফা রহমান, সমন্বয়ক জাহিদুল ইসলাম ও কেন্দ্র ব্যবস্থাপক রুকসানা বেগম ও সংস্থাটির পরিচালক ওয়াহিদা বানু। আমরা সবাই মিলে এই কাজটি না করলে এই শিশুদের নতুন জীবন দিতে পারতাম না! আপনি রানুকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছেন। কেমন লাগছে?আমি এটা ভাষায় প্রকাশ করতে পারব না। ও যখন ওর মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ল, মনে হলো স্বপ্ন দেখছি। বিশ্বাস করতে কষ্ট হয়েছিল। মনে হয়েছিল, আমি কীভাবে এটা সম্ভব করলাম!