সপ্তসিন্ধু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মহানগর পুলিশের উপপরিদর্শক (সশস্ত্র) জাহাঙ্গীর আলম শিবিরের হামলার শিকার হয়ে রাস্তায় উপুড় হয়ে পড়ে আছেন। আশপাশে তাঁর সহকর্মীরা কেউ নেই। হামলার মুখে টিকতে না পেরে তাঁরা চলে গেছেন বিভিন্ন দিকে। রাস্তার পথচারীরাও তাঁকে সাহায্য করছে না। এ সময় তাঁকে উদ্ধার করতে ছুটে আসেন ঝরনা বেগম (২৫) নামের এক নারী। তাঁর বাড়ি রাজশাহী নগরের শালবাগান এলাকায়। তিনি স্থানীয় একটি বিউটি পারলারে কাজ করেন। তাঁর সাক্ষাৎকার নিয়েছেন আবুল কালাম মুহম্মদ আজাদগোলাগুলির ভেতর বাসা থেকে বের হয়েছিলেন কেন?ঝরনা বেগম: আমি গোলাগুলির শব্দ শুনেই বের হয়েছি আমার ছেলেটা কোথায়, দেখার জন্য। বের হয়ে দেখি, রাস্তার মধ্যে মানুষটা উপুড় হয়ে পড়ে আছে। প্রথমে ভাবলাম, মানুষটা মরে গেছে, নাকি বেঁচে আছে—দেখতে হবে। বেঁচে থাকলে আমি তাঁকে হাসপাতালে নিয়ে যাব। তারপর তাঁকে একটু নড়ে উঠতে দেখে আমি আর এক সেকেন্ড দাঁড়াইনি। দৌড়ে যাই। দুই সাংবাদিক আমার সঙ্গে এগিয়ে আসেন।আপনার ছেলে তখন কোথায়, তা নিয়ে ভাবনা হয়নি?ঝরনা বেগম: ছেলেকে খুঁজতে রাস্তায় বের হলেও মানুষটাকে রাস্তায় পড়ে থাকতে দেখে আমি ছেলের কথা ভুলে গিয়েছিলাম। এ জন্য ছেলের জন্য আর ভাবনা হয়নি। হাসপাতালে যাওয়ার পর বাসায় ফোন দিয়ে জানতে পারি, ছেলে বাসায় গেছে।ভয় পাননি?ঝরনা বেগম: না, তখন আমার মনে কোনো ভয় ছিল না। শুধু মনে হয়েছে, মানুষটা এখনো বেঁচে আছে। হাসপাতালে নিতে পারলে হয়তো তাঁকে বাঁচানো যাবে। মৃত্যু একদিন হবেই। ও ভয় আমি করিনি।শুধু পুলিশ নয়, যেকোনো মানুষের বিপদ দেখলে আমি স্থির থাকতে পারি না। আমার সাধ্যমতো চেষ্টা করি। মাথা দিয়ে রক্ত ঝরছে দেখে আমি আমার ওড়না দিয়ে তাঁর মাথা চেপে ধরেছিলাম। হাসপাতাল থেকে রক্তমাখা ওড়না গায়ে দিয়েই আমি চলে আসি। কে কী বলল, তাতে আমার কিছু আসে-যায় না। আমি কী, তা আমি জানি। আর ওপরে আল্লাহ আছে, সব দেখছেন।কাজটা করে কেমন লাগছে?ঝরনা বেগম: ভালো লাগছে। মনে হচ্ছে, মানুষটাকে বাঁচাতে আমার একটু অংশগ্রহণ থাকল। পুলিশ কমিশনার অফিস থেকে লোক এসেছিলেন। আমাকে ধন্যবাদ জানিয়েছেন। তাঁকে ঢাকায় নিয়ে যাওয়ার কথা শুনে আমি নগরের বর্ণালির মোড় পর্যন্ত গিয়েছিলাম। গিয়ে শুনি, তাঁকে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। আমার খুব কষ্ট হচ্ছিল। নিয়ে যাওয়ার সময় আমি দেখতে পেলাম না। পরে পুলিশ ফাঁড়িতে গিয়ে তাঁদের ফোন নম্বর জোগাড় করে ফোন দিয়েছিলাম। ফোন বন্ধ ছিল। কথা বলতে পারিনি। মঙ্গলবার সকালে ঢাকা থেকে তাঁর ছেলে ফোন করেছিলেন।এই দিনে৬০০ মিলিয়নেরও বেশি রেকর্ড বিক্রি হওয়া ব্যান্ড বিটলসকে বলা হয় সর্বকালের সেরা। ১৯৬০ সালে লিভারপুলে জন্ম নেওয়া রক-পপ ঘরানার এই সংগীতদলটির সুর আর কথার জাদুতে ষাটের দশকের বিশ্ব আক্রান্ত হয়েছিল ‘বিটলম্যানিয়ায়’। জার্মানির হামবুর্গ আর যুক্তরাজ্যে লাইভ শো করে জন লেলন, পল ম্যাকার্টিনি, জর্জ হ্যারিসন ও রিঙ্গো স্টাররা এলপি রেকর্ড প্রকাশ করেন ‘প্লিজ প্লিজ মি’ নামে ১৯৬৩ সালে। কয়েক দিনে আড়াই লাখ কপি বিক্রি হয় সেটা। ভেঙে ফেলে সব রেকর্ড। এ জন্য ১৯৬৩ সালের ৫ মে সেন্ট্রাল লন্ডনের ইএমআই সেন্টারে প্রথম সিলভার ডিস্ক পুরস্কার জেতে তারা। সেই পুরস্কার প্রদান অনুষ্ঠানের ছবিতে ব্যান্ডের সদস্যদের সঙ্গে দেখা যাচ্ছে ব্যান্ড প্রযোজক জর্জ মার্টিনকে।