সপ্তসিন্ধু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলুকে দেশের দ্বিতীয় প্রধান খাদ্যও বলা হয়। সম্প্রতি ক্যানসার প্রতিরোধক গুণসম্পন্ন নতুন ছয় জাতের রঙিন আলু উদ্ভাবনে সফলতা পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের জার্মপ্লাজম অধ্যাপক ড. এম এ রহিম। দেশের বহুল পরিচিত বাউকুলের উদ্ভাবক তিনি। কৃষি গবেষণায় অসামান্য অবদানস্বরূপ দেশি-বিদেশি শতাধিক পুরস্কারে তিনি ভূষিত হন। তাঁর সাক্ষাৎকার নিয়েছেন শাহীদুজ্জামান দেশের প্রচলিত আলুর জাত ও আপনার উদ্ভাবিত জাতের আলুর মধ্যে পার্থক্য কী?এম এ রহিম: দেশের প্রচলিত আলুর চেয়ে উদ্ভাবিত নতুন জাতের রঙিন আলুতে অন্যান্য উপাদানের পাশাপাশি অতিরিক্ত অ্যান্টি-অক্সিডেন্ট তৈরিকারী অ্যান্থোসায়ানিন, ফ্লাভেনায়েডস ও ফেনোলিক পদার্থ লুটিন থাকে, যা মানবদেহে ক্যানসার প্রতিরোধ করে। আলুর রং যত বেশি গাঢ় হয়, সে আলুতে তত বেশি অ্যান্টি-অক্সিডেন্ট থাকে।কী কী পুষ্টি উপাদান আছে এ আলুতে?এম এ রহিম: এ আলুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও লৌহ আছে। এ ছাড়া ভিটামিন ই১, ই২, ই৬, স্টার্চ, সুগার, আমিষ এবং পটাশিয়ামের লবণসহ, ক্যালসিয়াম, ফসফরাস, আয়োডিন ও ম্যাগনেশিয়াম প্রচুর পরিমাণে বিদ্যমান। ক্যানসার প্রতিরোধক ছাড়া এ আলু আর কোন কোন রোগের কাজে দেবে?এম এ রহিম: এ আলুতে বিদ্যমান উপাদানসমূহ অ্যাজমা, ক্রনিক পেইন, ডায়াবেটিস, হার্টের রোগ, লিভার ডিজিজ, গ্যাস্ট্রিক, আলসার, কিডনি সমস্যা, হাইপারটেনশন রোগের বিরুদ্ধে সক্রিয়ভাবে কাজ করবে। এ রঙিন আলুর আলাদা কোনো বিশেষত্ব আছে কি?এম এ রহিম: রঙিন আলুর মাংসল অংশের তুলনায় চামড়া বা খোসায় প্রায় ১০ গুণ অ্যান্টি-অক্সিডেন্ট বেশি থাকে। দেশি সাদা আলুর তুলনায় এটি পচনশীল কম হওয়ায় অনেক দিন সংরক্ষণ করা যায়।বাণিজ্যিকভাবে এ আলুর চাষ সম্ভব কি না?এমএ রহিম: অবশ্যই বাণিজ্যিকভাবে চাষ সম্ভব এবং এটি অত্যন্ত লাভজনক। এই জাতের রঙিন আলুগুলোর উৎপাদন হেক্টরপ্রতি প্রায় ২০ থেকে ২৫ টন। বাংলাদেশের প্রায় সব এলাকায়ই এ আলুর চাষ সম্ভব।এ আলু নিয়ে আপনার ভবিষ্যৎ চিন্তাভাবনা কী?এম এ রহিম: গবেষণায় উদ্ভাবিত রঙিন আলুর জাত ছয়টি এখনো সরকারিভাবে নিবন্ধিত হয়নি। নিবন্ধিত হলে মাঠ পর্যায়ের কৃষকদের কাছে ছড়িয়ে দিতে চাই। রোগ প্রতিরোধক ক্ষমতা ও পুষ্টিগুণে সমৃদ্ধ এ আলুর জাতগুলো দ্রুত জনপ্রিয়তা অর্জন করবে বলে আমি আশাবাদী।