সপ্তসিন্ধু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দূর্বাশুর গ্রামের গৃহবধূ লাকী বিশ্বাস প্রসব বেদনা নিয়ে গত ১৫ এপ্রিল এইচএসসি পরীক্ষার হলে গিয়েছিলেন। ওই দিন তাঁর ব্যবসায় নীতি ও প্রয়োগ দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল। পরীক্ষা শুরুর ১৫ মিনিট পর একটি কন্যাসন্তানের জন্ম দিয়ে পুনরায় পরীক্ষায় অংশ নিয়েছেন তিনি। তাঁর সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত সাহাপ্রথমবার মা হওয়ার মতো একটি ঝুঁকিপূর্ণ দিনে আপনি পরীক্ষার হলে যাওয়ার মনোবল ও সাহস কীভাবে পেলেন?আমার মা অহল্লা বিশ্বাসের আগ্রহ থাকা সত্ত্বেও তিনি পড়াশোনা করতে পারেননি। তিনি চাইতেন আমি যেন লেখাপড়া শিখি। পারিবারিক অসচ্ছলতার মধ্যেও লেখাপড়ার জন্য মায়ের উৎসাহ পেয়েছি। কীভাবে সব প্রতিকূলতা জয় করে সামনে এগিয়ে যেতে হয় তা কৃষক বাবার কাছ থেকে শিখেছি। বাবার কাছ থেকে গল্প শুনতাম, একের পর এক প্রাকৃতিক দুর্যোগ তাঁরা কীভাবে মোকাবিলা করে আবার মাথা উঁচু করে দাঁড়াতেন। আর কষ্ট যতই হোক, যখন আমি আমার সন্তানের মুখ দেখেছি, তখন আমি যেন নতুন করে লড়াইয়ের জোর পেয়েছি। ওর মুখ না দেখলে হয়তো পরীক্ষা দিতে পারতাম না।লেখাপড়ায় কখনো ছেদ পড়েছে?আমি প্রথম হোঁচট খাই গ্রামের বখাটে ছেলের কাছ থেকে। এদের উৎপাতের কারণে নবম শ্রেণীতে পড়া অবস্থায় বাবা আমার বিয়ে দেন। পার্শ্ববর্তী গ্রাম দূর্বাশুরে শ্বশুরবাড়িতে এলেও পারিবারিক সহযোগিতার কারণে পড়াশোনা থেমে থাকেনি। পরীক্ষার জন্য কি প্রস্তুতি নিয়েছিলেন?গর্ভধারণের আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম, যত বাধা-বিপত্তিই আসুক, পড়ালেখা চালিয়ে যাব। মোটর মেকানিক স্বামী পরিমল মণ্ডল খুব উৎসাহ দিতেন। পরীক্ষার রুটিন ঘোষণার পর দেখলাম পরীক্ষার মধ্যে ডেলিভারির দিন পড়েছে। তখন পরিমলের সঙ্গে আলোচনা করি। সিদ্ধান্ত নিই প্রসব বেদনা উঠলেও পরীক্ষার হলে যাব, পরীক্ষা দেব। মানসিক প্রস্তুতির কারণে সন্তান প্রসবের ৩০ মিনিট পরই পরীক্ষার হলে ফিরে যেতে পেরেছিলাম। পরিমল একজন চিকিৎসক ও সেবিকা নিয়ে কেন্দ্রের বাইরে আগে থেকেই অপেক্ষা করছিল।আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী?এইচএসসি পাস করার পর অনার্স ও মাস্টার্স শেষ করতে চাই। প্রাথমিক শিক্ষায় আমি কিছু অবদান রাখতে চাই। তাই শিক্ষাজীবন শেষে গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেওয়ার ইচ্ছে আছে। এই দিনেজার্মানির ভয়ংকর এক আতঙ্কের নাম ছিল গেস্টাপো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের জার্মান নাৎসি সরকারের কুখ্যাত গোপন পুলিশ ‘গেহেইমে স্টাটজপোলিসেই’-এর সংক্ষেপ রূপ হলো গেস্টাপো। ১৯৩৩ সালের আজকের দিনে গঠিত হয় এই বাহিনী। সে বছরের ৩০ জানুয়ারি অ্যাডলফ হিটলার জার্মানির চান্সেলর নির্বাচিত হওয়ার পর নাৎসি বাহিনীর মার্শাল হেরম্যান গোরিং বিরোধী রাজনীতিকদের দমন ও ত্রাস সৃষ্টির লক্ষ্যে এ কুখ্যাত বাহিনী গঠন করেন। গেস্টাপো বাহিনীর হাতে বিরোধী রাজনৈতিক নেতা কর্মীরা ছাড়াও নাৎসিবিরোধী ধর্মতাত্ত্বিক ও যাজকেরাও গ্রেফতার হতো। ১৯৪৫ সালে বন্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত এ বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়াটা ছিল চরম দুঃস্বপ্ন। তথ্য: উইকিপিডিয়া