প্রতিবন্ধী আদিবাসী শিক্ষার্থী, নারগুন, ঠাকুরগাঁও সদর উপজেলা, ঠাকুরগাঁওজন্ম থেকেই বাম হাতটি নেই। ডান হাতটিও অনেকাংশে বিকল। তাতে মাত্র চারটি আঙুল। সেগুলোও আবার অস্বাভাবিক ও আঁকাবাঁকা। তাতে কী? অদম্য ইচ্ছাশক্তির জোরে এই বিকল হাতে লিখে এবারের এসএসসি পরীক্ষার কঠিন পথ পাড়ি দিয়েছে ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন গ্রামের আদিবাসী পল্লির সূর্য্যমনি হেমরন। তার সাক্ষাৎকার নিয়েছেন মজিবর রহমান খানলেখাপড়ার শুরুর কথা কি মনে আছে?তখন আমি খুব ছোট। একদিন বড় বোনের কলম হাতে তুলে নিতেই সে আনন্দে চিৎকার করে ওঠে, হাতের কাছে খাতা ঠেলে দেয়। খাতায় দাগ কাটতে কাটতে একদিন মন দিয়ে অক্ষর লিখতে শুরু করি। লেখাপড়ার অনুপ্রেরণা পেলে কীভাবে?আদিবাসী সম্প্রদায়ের ছেলেমেয়েদের প্রায় সবাই মাঠে কাজ করে। আমি মাঠের কাজ কিছুই করতে পারি না। খেটে না খেলে আমাদের সংসার চলে না। ভেবে দেখলাম লেখাপড়াই আমার একমাত্র পথ, যা আমাকে ভালোভাবে বাঁচতে সাহায্য করতে পারে। লেখাপড়া করে আমি যখন একটা কাজ পাব, তখন সংসারের কিছুটা উন্নতি করা যাবে—এসব ভেবেই লেখাপড়ার প্রতি মন দেওয়া।লেখাপড়া নিয়ে আত্মবিশ্বাসী হলে কীভাবে? স্কুলে ভর্তি হতে যাওয়ার দিন এই হাতে আমি লিখতে পারি দেখে স্যার-আপারা অবাক হয়েছিলেন। তাঁরাই আমাকে প্রথম সাহস জুগিয়েছেন। এরপর বাবা-মা বলেছেন, তুমি পড়তে চাইলে আমার যতই কষ্ট হোক তোমাকে পড়াব। যেদিন আমি প্রথম শ্রেণীর পরীক্ষায় পাস করেছিলাম, সেদিনই আত্মবিশ্বাসী হয়ে উঠি।পড়ালেখার ব্যাপারে কার কার সহযোগিতা পেয়েছ?আমাদের স্কুলের সব স্যার-আপা আমার পাশে থেকে সাহায্য করেছেন। তাঁরা জেএসসি ও এসএসসি পরীক্ষাসহ কোনো পরীক্ষার ফি নেননি। আর আমাদের এখানে ইএসডিও নামে একটি এনজিও আছে। তারা আমাকে সাহসের পাশাপাশি পরীক্ষার সময় যাতায়াতের খরচ দিয়েছে। যারা আমাকে সাহায্য-সহযোগিতা করেছে, তাদের সালাম জানাই।কতদূর পর্যন্ত লেখাপড়া চালিয়ে যেতে চাও?কেবল দুইটা (জেএসসি ও এসএসসি) পাস করেছি। বাংলাদেশের মধ্যে যত লেখাপড়া আছে, তা শেষ করতে চাই।লেখাপড়া শেষে কী হতে চাও তুমি?লেখাপড়া শেষ করে আমি শিক্ষক হতে চাই।শিক্ষক হওয়ার ইচ্ছা কেন?দেখুন, অভাবের কারণে আদিবাসী সন্তানেরা লেখাপড়ায় অনেক পিছিয়ে। শিক্ষক হয়ে তাদের শিক্ষার আলো দিতে পারলে তারা সমাজে কিছুটা হলেও এগিয়ে যাবে। আর আমার লেখাপড়াটাও সার্থক হয়ে উঠবে।এই দিনেবাটারফ্লাই গোঁফ, মাথায় হ্যাট, ঢিলেঢালা জামাকাপড় আর হাতে লাঠি নিয়ে রাস্তায় ঘুরে বেড়িয়ে অদ্ভুত সব মজার কাণ্ড করে বেড়ানো চার্লি চ্যাপলিন নির্বাক যুগের অন্যতম অভিনেতা। ১৯৭৭ সালের ক্রিসমাসে মারা যাওয়ার পর ৮৮ বছর বয়সী চ্যাপলিনকে সুইজারল্যান্ডের লেক জেনেভার পাশে সমাহিত করা হয়। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে তাঁর শবদেহ চুরি হয়ে যায়। কয়েক মাস নিখোঁজ থাকার পর ১৯৭৮ সালের এই দিনে সুইজারল্যান্ডেরই লুজানে সমাহিত অবস্থায় খুঁজে পাওয়া যায় তার শবদেহ। মূলত দুজন মোটর মেকানিক মুক্তিপণের লোভে এ কাজ করেছিলেন। ফোনের সূত্র ধরে পুলিশ তাঁদের আটক করে। তবে বর্তমানে চ্যাপলিন যে কবরে সমাহিত আছেন, তা এমন কায়দা করা আছে যে, কোনো অবস্থাতেই শবদেহ আর চুরি করা সম্ভব নয়। তথ্যসূত্র: বিবিসি