সপ্তসিন্ধু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুত্রবধূ চিঠি পড়ে দেননি, সেই কষ্টে ৬৫ বছর বয়সে পড়ালেখা শুরু করেছিলেন আবদুল গফুর। অবশেষে ৭২ বছর বয়সে এসে এ বছর মাদ্রাসা থেকে বি গ্রেড নিয়ে দাখিল পাস করেছেন তিনি। ঝিনাইদহের রতনহাট গ্রামের এ শিক্ষার্থী মনে করেন, জ্ঞানার্জনে বয়স কোনো বাধা নয়। তাঁর সাক্ষাৎকার নিয়েছেন আজাদ রহমানএই বয়সে পড়ালেখার অনুপ্রেরণা কীভাবে পেলেন?অফিস-আদালত, ব্যাংক-বিমায় কাজ করতে গেলে টিপসই দিতে হয়। এটা খুব লজ্জাজনক। এ ছাড়া বিদেশে থাকা ছেলে চিঠি পাঠানোর পর পুত্রবধূকে পড়ে শোনাতে বলেছিলাম। কিন্তু কাজের অজুহাতে পুত্রবধূ পড়ে শোনায়নি। তাই নিজেই যাতে পড়তে পারি, এ কারণে পড়ালেখা শুরু করি।নিরক্ষর থাকাকালে কেমন লাগত?সেই লজ্জা এখন আর বলতে ভালো লাগে না। কেউ প্রশ্ন করলে মুখ লুকিয়ে বলতে হতো, আমি পড়ালেখা জানি না। ছোট অবস্থাতে বাবা-মা হারিয়ে পড়ালেখা করতে পারিনি, কিন্তু এই পড়ালেখা না জানা কত কষ্টের, তা বছরের পর বছর উপলব্ধি করেছি। কোন পর্যন্ত পড়তে চান?বয়স বেশি হওয়ায় সাধারণ স্কুলে ভর্তি হতে পারিনি। তাই মাদ্রাসায় ভর্তি হয়েছি। আশা আছে, মাদ্রাসা লাইনে টাইটেল (এমএ) পর্যন্ত পড়ালেখা করব।এখনো যাঁরা নিরক্ষর আছেন তাঁদের সম্পর্কে আপনার বক্তব্য কী?আমি মনে করি, মানুষের জন্য জ্ঞানার্জন করা খুবই জরুরি। এই ক্ষেত্রে অনেক বাধা আসবে, তবু এগিয়ে যেতে হবে। আমি যখন পড়ালেখা শুরু করি তখন অনেকে বলেছে, এই বয়সের পড়ালেখা কোনো কাজে আসবে না। কিন্তু আমি দেখিয়ে দিতে চাই জ্ঞানার্জনের কোনো বয়স লাগে না। আর জ্ঞানের কোনো বিকল্প নেই। তাই সবারই পড়ালেখা শেখা উচিত।