কাময়েঁশ পুরস্কার পেলেন মিয়া কোউতুআরও উচ্চতায় পৌঁছালেন মিয়া কোউতু (জন্ম ১৯৫৫)। মোজাম্বিকের এ কথাসাহিত্যিককে ২০১৩ সালের কাময়েঁশ পুরস্কারে ভূষিত করা হলো। পর্তুগালের মহাকবি লুইশ দে কাময়েঁশ-এর (১৫২৪-১৫৮০) নামানুসারে প্রদত্ত পুরস্কারটি পর্তুগিজ ভাষায় লেখা সাহিত্যকর্মের শ্রেষ্ঠ সম্মাননা হিসেবে বিবেচিত। এক লাখ পাউন্ড স্টার্লিং মূল্যমানের বার্ষিক এ পুরস্কার যৌথভাবে পর্তুগালের ন্যাশনাল লাইব্রেরি ফাউন্ডেশন এবং ব্রাজিলের ন্যাশনাল বুক ডিপার্টমেন্ট দিয়ে থাকে। সূত্র: ও গ্লোবোসালভাদোর দালি রেট্রোস্পেকটিভমাদ্রিদের রেইনা সোফিয়া জাদুঘরে চলছে সালভাদোর দালির (১৯০৪-১৯৮৯) রেট্রোস্পেকটিভ। ১৯৮৩ সালের পর স্বদেশে মহান এ স্প্যানিশ শিল্পীর এটাই সবচেয়ে বড় রেট্রোস্পেকটিভ। চিত্রকর্ম, ভাস্কর্য, রেখাচিত্র—সব মিলিয়ে প্রায় ২০০টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে প্রদর্শনীতে।ইন্টারন্যাশনাল প্রাইজ ফর অ্যারাবিক ফিকশনকুয়েতি লেখক সাউদ আলসানুসি মাত্র ৩১ বছর বয়সে জিতে নিয়েছেন ষষ্ঠ আন্তর্জাতিক আরবি ফিকশন পুরস্কার। গালফের দেশগুলোতে বিদেশি শ্রমিকদের হাল-হকিকতকে বিষয় করে আরবিতে লেখা দ্য ব্যাম্বু স্টক উপন্যাসটিকে জুরিবোর্ডের সদস্যরা একটি দুঃসাহসিক কাজ হিসেবে মূল্যায়ন করেছেন। আলসানুসি পুরস্কারমূল্য হিসেবে পাবেন ৫০ হাজার ডলার আর প্রকাশ করা হবে উপন্যাসটির ইংরেজি অনুবাদ।সূত্র: গালফ নিউজ রফিক-উম-মুনীর চৌধুরী