আলোচনায় ফ্লগস্টাডনরওয়েজীয় সাহিত্যের দু-স্তম্ভ হেনরিক ইবসেন আর নুট হামসুনের উত্তরসূরি হিসেবে বিশ্বসাহিত্যের ভুবনে নাম কুড়িয়েছেন সোফির জগৎ খ্যাত ইয়োস্টেইন গার্ডার। তাঁরই সতীর্থ হলেন কিয়ার্টান ফ্লগস্টাড (জ. ১৯৪৪), যাঁর রচনা সাহিত্যগুণে অতি সমৃদ্ধ এবং অনেক বছর আগেই তিনি সমালোচক ও পাঠক উভয়েরই প্রশংসা কুড়িয়েছেন। সেই ১৯৭৭ সালে ডলার রোড উপন্যাসের জন্য তিনি নর্ডিক কাউন্সিল সাহিত্য পুরস্কারে ভূষিত হন। গ্রেট ম্যানিলা উপন্যাসের জন্য ফ্যান্টাসি আর ডিটেকটিভ ঘরানার এ লেখক সাম্প্রতিক কালে ইউরোপে নিজেকে আলোচনায় নিয়ে এসেছেন। সূত্র: ল্য মঁদনতুন রূপে সাদা তিমিআমরা ছেলে-বুড়ো অনেকেই প্রশান্ত মহাসাগরের সেই সাদা তিমি ‘মবি ডিক’-এর কাহিনিটা পড়েছি। হেরমান মেলভিল যে তিমিকে নিয়ে তাঁর ক্লাসিক কাহিনিটা দাঁড় করিয়েছিলেন, সে তিমিকে নিয়ে এবার গ্রাফিক উপন্যাস লিখলেন চিলির ফ্রান্সিসকো ওর্তেগা। আর বইটিতে আঁকিয়ে হিসেবে আছেন গোন্সালো মার্তিনেস্। গ্রাফিক উপন্যাসটির নাম মোচা ডিক।সূত্র: লা নাসিয়োনআলমোদোভারের নতুন ছবিঅর্থনৈতিকভাবে স্পেন যে পর্যুদস্ত অবস্থায় আছে সে খবর আমরা জানি। স্বদেশের এ বেগতিক হালকে বিষয় করে ৬৩ বছর বয়স্ক পেদ্রো আলমোদোভার নির্মাণ করেছেন লোস আমান্তেস পাসাহেরোস্—ইংরেজিতে নামকরণ হয়েছে আই অ্যাম সো এক্সাইটেড। আটলান্টিক পাড়ি দেওয়া একটি জেট বিমানের প্রতিবেশে স্ক্রুবল কমেডি ধাঁচের চলচ্চিত্রটি ইতিমধ্যেই সাড়া জাগিয়েছে ইউরোপে। সূত্র: দ্য গার্ডিয়ান রফিক-উম-মুনীর চৌধুরী