বিশ্বপটে সমকালীন বাংলাদেশের গল্পওয়ার্ডস উইদাউট বর্ডারস। ২০০৩ সাল থেকে যাত্রা শুরু ওয়েবভিত্তিক আন্তর্জাতিক সাহিত্যের এই ম্যাগাজিনের। কখনো কোনো নির্দিষ্ট দেশ বা অঞ্চল, আবার কখনো কোনো বিষয়কে অবলম্বন করে সাজানো হয়েছে এর একেকটি সংখ্যা। গুরুত্বপূর্ণ লেখক-কবিদের পাশাপাশি উদীয়মান প্রতিভাধরদের লেখাও বেরিয়েছে বিভিন্ন সময়ে। বাংলাদেশের সাহিত্যকে গুরুত্ব দিয়ে চলতি বছরের জানুয়ারি সংখ্যায় রয়েছে সমকালীন তিনজন গল্পকারের গল্পের তর্জমা। ‘হ্যান্ডস’, ‘অ্যান ইন্ডিয়ান সিটিজেন ইন আওয়ার টাউন’ এবং ‘ওয়েটিং’ শিরোনামে অনূদিত আনোয়ারা সৈয়দ হক, মশিউল আলম ও আহমাদ মোস্তফা কামালের গল্প তিনটি অনুবাদ করেছেন শবনম নাদিয়া ও মাহমুদ রহমান। সূত্র: ওয়ার্ডস উইদাউট বর্ডারস.অর্গসেন্সরের কবলে কিম কি-দুকের নতুন চলচ্চিত্রদক্ষিণ কোরিয়ার কাল্ট চলচ্চিত্র পরিচালক কিম কি-দুকের সদ্য নতুন ছবি মিবিয়াস-এর ওপর সেন্সর আরোপ করেছে সে দেশের সরকার। দক্ষিণ কোরিয়ার সিনেমা হলগুলোতে প্রদর্শনের ব্যাপারে বিধিনিষেধের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে সোচ্চার হয়েছে দক্ষিণ কোরিয়ার পরিচালক-প্রযোজক সংঘ। অনতিবিলম্বে এ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছে তারা সরকারকে।সূত্র: টুইচফিল্মস.কমসরকারি তদন্তের সম্মুখীন ছ্যাং ইমোউ৬১ বছর বয়স্ক বিশ্বখ্যাত চীনা চলচ্চিত্র পরিচালক ছ্যাং ইমোউ সরকারি তদন্তের সম্মুখীন। না, কোনো সিনেমার জন্য নয়, তাঁর সাতটি সন্তানের জন্য। বিগত শতাব্দীর সত্তরের দশকের শেষভাগ থেকে চীনা সরকার নিয়ম করে দেয় কোনো পরিবার একটির বেশি সন্তান নিতে পারবে না। খবরে প্রকাশ, সে নিয়ম ভেঙেছেন ছ্যাং। তাঁর সন্তানের সংখ্যা নিদেনপক্ষে সাত। অভিযোগ প্রমাণিত হলে শাস্তিস্বরূপ তাঁকে ১৬০ মিলিয়ন ইউয়ান গুনতে হতে পারে।সূত্র: পিপলস ডেইলি রফিক-উম-মুনীর চৌধুরী