ডায়েরিস অব এক্সাইলইয়ানিস রিতসোস (১৯০৯-১৯৯০) গত শতাব্দীর সবচেয়ে শ্রদ্ধেয় গ্রিক কবিদের একজন। গ্রিক গৃহযুদ্ধের সময়, ১৯৪৮ সালে কমিউনিস্ট এই কবি গ্রেপ্তার হন এবং চার বছর বন্দী থাকেন। বন্দীদশায় তিনি কাব্যিক দিনলিপি লেখেন। কারেন এমেরিশ ও এডমান্ড কিলির তর্জমায় সম্প্রতি ইংরেজিতে প্রকাশিত হয়েছে ডায়েরিস অব এক্সাইল। প্রকাশক নিউইয়র্কের আর্কিপেলাগো বুকস।সূত্র: নিউইয়র্ক টাইমসমিয়াজাকির নতুন ছবিকুরোসাওয়া আকিরা, ওজু ইয়াসুজিরো, মিয়াজাকি হাইয়াও—এঁরা সবাই জাপানি এবং মহান চলচ্চিত্রকার। প্রথম দুজন পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্রের জন্য বিখ্যাত, কিন্তু তৃতীয়জনের খ্যাতি অ্যানিমেশন চলচ্চিত্রকার হিসেবে। স্পিরিটেড অ্যাওয়ে, মাই নেইবর তোতোরো, প্রিন্সেস মোনোনোকে দেখে দুনিয়ার ছেলেবুড়ো সবাই মজেছে। বন্ধু তাকাহাতা ইসাওকে সঙ্গে নিয়ে করা মিয়াজাকির প্রযোজনা প্রতিষ্ঠান গিবলি স্টুডিও থেকে এ সপ্তাহে মুক্তি পাচ্ছে কাজে তাচিনু নামের নতুন অ্যানিমেশন ছবিটি।সূত্র: স্ক্রিন ইন্টারন্যাশনালমেক্সিকো: এ রেভল্যুশন ইন আর্ট১৯১০ সালে মেক্সিকোতে একটি বিপ্লব সংঘটিত হয়েছিল। দেশটির সাংস্কৃতিক পরিমণ্ডলে এ বিপ্লবের অভিঘাত ব্যাপক। বিপ্লবের আদর্শে উজ্জীবিত হয়ে শিল্পীরা নতুন সৃষ্টিতে মেতে উঠেছিলেন, যার উল্লেখযোগ্য নিদর্শন দিয়েগো রিভেরা, ফ্রিদা কাহেলা এবং হোসে ক্লেমেন্তে ওরোসেকার আঁকা ম্যুরালগুলো। আঁদ্রে ব্রেতোঁ, রবার্ট কাপা, অঁরি কার্তিয়ের-ব্রেসোঁ প্রমুখ দুনিয়াখ্যাত আন্তর্জাতিক শিল্পীরাও সে সময়ে মেক্সিকোয় গিয়ে হাজির হয়েছিলেন। এঁদের সৃষ্টিকর্ম নিয়ে সাজানো প্রদর্শনী ‘মেক্সিকো: এ রেভল্যুশন ইন আর্ট’ চলছে লন্ডনের রয়েল একাডেমি অব আর্টসে, যা চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত।সূত্র: রয়েলএকাডেমি.অর্গ.ইউকে রফিক-উম-মুনীর চৌধুরী