‘ডার্ক টাইমস ফিল্ড উইথ লাইট’রাজনীতিঋদ্ধ, সুচারু কবিতার জন্য হিস্পানি বিশ্বে বিখ্যাত তিনি। ২০০৭ সালে তাঁকে সের্বান্তেস পুরস্কারে ভূষিত করা হয়। হুয়ান হেলমান (জ.১৯৩০) আর্জেন্টিনা তথা হিস্পানি আমেরিকান কাব্যাঙ্গনের একজন প্রধান পুরুষ। হার্ডি সেন্ট মার্টিন-এর তরজমায় সম্প্রতি বেরিয়েছে ডার্ক টাইমস ফিল্ড উইথ লাইট—হেলমানের নির্বাচিত কবিতার সংকলন। ১৯৫৬ থেকে ১৯৯২ সাল পর্যন্ত লেখা কবিতাগুলো এ কাব্যগ্রন্থে ঠাঁই পেয়েছে। সূত্র: ওয়ার্ডউইথআউটবর্ডারস.অর্গআসগর ফরহাদির নতুন ছবিতেহরানের একটি পারিবারিক কাহিনি নিয়ে করা দ্য সেপারেশন চলচ্চিত্রটি দুই বছর আগে অস্কার পুরস্কার জিতে নিয়েছিল। সে ছবির পরিচালক আসগর ফরহাদি এবার উপহার দিলেন দ্য পাস্ট। চার বছর পর প্যারিসে ফিরে একজন ইরানি পুরুষ তাঁর হারিয়ে যাওয়া স্ত্রীকে খুঁজতে থাকেন, এ ছবির কাহিনিটি এ রকম।সূত্র: বিবিসিপ্রি-রাফায়েলাইট চিত্রকলার প্রদর্শনীঊনবিংশ শতাব্দীতে ভিক্টোরীয় চিত্রকলার প্রচল পরিধি ভেঙে নতুন ধাঁচের ছবি এঁকে চিত্রকলার ইতিহাসে স্থায়ী নাম লিখিয়ে নিয়েছিল প্রি-রাফায়েলাইট শিল্পীগোষ্ঠী। তাদের ৮০টির বেশি চিত্রকর্ম নিয়ে প্রদর্শনী চলছে মস্কোর পুশকিন জাদুঘরে। সূত্র: বিবিসি