সপ্তসিন্ধু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অরহান পামুকের নতুন বইএ মাসেই প্রকাশিত হচ্ছে ২০০৬ সালের নোবেলজয়ী তুর্কি লেখক অরহান পামুকের নতুন বই। খবরটি জানিয়েছেন তাঁর নতুন প্রকাশক ইয়াপে ক্রেদি। প্রকাশিতব্য বইয়ের নাম সেচমেলের (এ সিলেকশন)। তুর্কিতে এত দিন ধরে পামুকের বই প্রকাশ করে আসছিল ইলেতিশিম প্রকাশনা সংস্থা। এদিকে কাফাম্দা বির তুহাফ্লেক নামে পামুকের নতুন আরেকটি উপন্যাস বের হবে আগামী বছর—এ খবরটিও জানা গেছে ইয়াপে ক্রেদির বরাতে। সূত্র: টুডেজ জামানম্যান বুকারের তালিকায় ঝুম্পা লাহিড়িলন্ডনের বিখ্যাত ব্লুমসবারি প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত লোল্যান্ড উপন্যাসের জন্য এবারের ম্যান বুকার পুরস্কারের দীর্ঘ তালিকায় জায়গা করে নিয়েছেন মার্কিন মুলুকে বসবাসরত বাঙালি লেখক ঝুম্পা লাহিড়ি। কলকাতার প্রেক্ষাপটে সুভাষ আর উদয়ন—এই দুই ভাইয়ের কাহিনিনির্ভর এই উপন্যাসে নকশালবাড়ি আন্দোলনের প্রসঙ্গও এসেছে। সূত্র: দ্য হিন্দু দ্য ব্রোকেন সার্কেল ব্রেকডাউনবেলজিয়ান পরিচালক ফেলিক্স ভ্যান গ্রোনিংগেনের চলচ্চিত্র দ্য ব্রোকেন সার্কেল ব্রেকডাউন বার্লিন চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হওয়ার পর এবার ইউরোপসহ গোটা দুনিয়া মাত করবে বলে ধারণা করছেন সমালোচকেরা। সূত্র: স্ক্রিন ইন্টারন্যাশনাল রফিক-উম-মুনীর চৌধুরী