সপ্তাহের নায়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন এমন উদ্যোগ নিলেন?ঢাকার পদাতিক নাট্য সংসদ ও মিতালী ইন্দোবাংলা কালচারাল সোসাইটির মধ্যে ১৪ বছরের একটি সাংস্কৃতিক মেলবন্ধন রয়েছে। এই দুই সংগঠন মিলে দুই বাংলার সংস্কৃতি, হাঁটার অভ্যাস, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের ইতিহাস জানার প্রতি তরুণদের আগ্রহী করতে এবং তাদের মাদকবিমুখ করতে আমার এই দীর্ঘ পদযাত্রা। এ কাজে কীভাবে নিজেকে জড়ালেন?নিজের মধ্যে কিছু একটা করার তাগিদ অনুভব করেছি সব সময়। পদাতিকের দলনেতা ডেইলি স্টার-এর জিএম প্রোডাকশন অ্যান্ড ইভেন্ট সেলিম সামছুল হায়দার চৌধুরী, মিতালী ইন্দোবাংলা কালচারাল সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক কমলেশ সেনগুপ্ত এবং পশ্চিম বাংলার অভিনেতা অনুপ ঘোষ আমাকে উত্সাহ জুগিয়েছেন, সহায়তা করেছেন। সাড়া পেলেন কেমন?পশ্চিম বাংলার একটি সংগঠন ‘ইচ্ছে হল’, এ ছাড়া বারাসাত, হাবড়া ও পেট্রাপোলে ভারতীয়রা আমাকে সংবর্ধিত করে। এ ছাড়া এ পর্যন্ত ভারত থেকে বাংলাদেশের যেখানেই গেছি, মানুষের সঙ্গে কথা বলেছি। তাদের কাছে স্থানীয়ভাবে সংগঠিত ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাস জেনেছি। বাংলাদেশ ও ভারতের মানুষ যে এত আন্তরিক আর দুই দেশের মানুষের আচার-আচরণের মধ্যে এত মিল, সেটা এই পদযাত্রায় অংশ না নিলে আমার অজানা থেকে যেত। অনেক জায়গায় তরুণেরা মাদক নেবেন না বলে অঙ্গীকার করেছেন। অন্যদের মাদক বর্জনে উত্সাহিত করবেন। শুরু কলকাতায়, শেষ করেছেন কোথায়?শেষ হয়েছে শাহবাগে। ২১ ফেব্রুয়ারি ঢাকার শাহবাগের মঞ্চে গিয়ে পৌঁছেছি। সেখানে তরুণ প্রজন্মের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছি। এরপর রমনা বটমূলে নাট্যদল পদাতিকের পঞ্চদশ আন্তর্জাতিক সম্মিলনে যোগ দিয়েছি। সেখানে ভারত, ভুটান, মিয়ানমারসহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কয়েক হাজার নাট্যকর্মী এসেছেন। তাঁদের সামনে আমার অর্জন তুলে ধরেছি।