দক্ষিণ এশিয়ার রাজনীতি ও অর্থনীতি বোঝার কাজে জীবনের বেশির ভাগ সময় ব্যয় করেছেন হল্যান্ডের নাগরিক পিটার কাস্টার্স। ১৯৭৩ থেকে ’৭৬ সাল পর্যন্ত পিপলস ডেইলি, দ্য নিউ আমস্টারডামসহ হল্যান্ডের প্রধান জাতীয় দৈনিকগুলোর বাংলাদেশ প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। তেভাগা আন্দোলনে নারী, এশীয় বাজারে পুঁজি ও নারী শ্রম, নারীবাদী তত্ত্ব নিয়ে গবেষণা বই লিখেছেন।ভাসানীর জীবনীবাংলাদেশের ইতিহাসবিদ আজিজুর রহমান মল্লিক ইনামদারি ব্যবস্থা নিয়ে একটি চমৎকার বই লিখেছেন। ব্রিটিশ ভারতের এই ব্যবস্থা বাংলাদেশসহ বিশ্ব অর্থনীতিকে বোঝার জন্য খুব জরুরি। তাই মনোযোগ দিয়ে এই ব্যবস্থাটি বোঝার চেষ্টা করছি। সৈয়দ আবুল মকসুদের ভাসানীর জীবনী নিয়ে লেখা বইটি পুরোটা পড়ে শেষ করেছি। এদেশে এসেই ভাসানীর সঙ্গে পরিচয় হয়। শুরু থেকেই তিনি আমার আগ্রহের ব্যক্তি ছিলেন। এই বই থেকে অনেক অজানা কথা জেনেছি। বাংলাদেশের রাজনীতি ও ধর্ম বোঝার জন্য ভাসানীকে বোঝা জরুরি।প্রাণের মধ্যে গিয়ে বাজেবাংলাদেশের বাউল গান ও পল্লিগীতি সব সময়ই ভালো লাগে। পবন দাস বাউলের গান প্রাণের মধ্যে গিয়ে বাজে। লালন ও রবীন্দ্রনাথের গান যৌবনকাল থেকেই প্রিয়। তাঁদের গানে বাংলার মাটির গন্ধ ও এই এলাকার মানুষের জীবনদর্শন ওঠে আসে।ইতিবাচক পরিবর্তনের জন্য যাঁরা লড়াইগত সপ্তাহে অবতার চলচ্চিত্রটি দেখলাম। সাম্প্রতিক সময়ে দেখা দি এনিমি চলচ্চিত্রটি মনোযোগ কেড়েছে। চলচ্চিত্রটির প্রধান চরিত্র একজন অভিবাসী। পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে সে জেলখানায় যায়। জেলখানার ভেতরে গুন্ডা-কয়েদিরা তার ওপর নির্যাতন চালায়। নানা ধরনের অপকর্মে লিপ্ত হতে বাধ্য করতে চায়। সব বাধা অতিক্রম করে মানুষ হিসেবে তার টিকে থাকাটাই আমার কাছে তার বড় শক্তির পরিচয় হিসেবে মনে হয়েছে। মানবজাতির ইতিবাচক পরিবর্তনের জন্য যাঁরা লড়াই করছেন, তাঁদের জন্য এই চরিত্রটি অনুকরণীয় হতে পারে। নিজেকে নিঃসঙ্গ মনে হয় নাপৃথিবীর বহু দেশে গেলেও সবচেয়ে ভালো লাগে বাংলাদেশের গ্রাম। অল্প বাংলা জানার কারণে সাধারণ মানুষের সঙ্গে দ্রুত যোগাযোগ তৈরি করা যায়। নিজেকে নিঃসঙ্গ মনে হয় না। বাংলাদেশের মানুষ অনেক অতিথিপরায়ণ। তাদের সঙ্গে কথা বলতেই বেশি ভালো লাগে।