সমুদ্রহাওয়ার প্রতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমুদ্রহাওয়া, কী গান শোনাতে চাও দগ্ধ নীল ট্রমার ভেতরে?
শ্রাবণের বাষ্প বনশীর্ষে স্থির হলো, সেখানে মেঘের রেখা
অদেখা সূর্যের গ্লানি নিয়ে কাঁপে—ভোরের স্বপ্নে শেখা
সন্ধ্যার মন্থর রাগে ভর দিয়ে বহুবার উন্মাদ আশ্রম ঘিরে
খুঁজেছি বিলুপ্ত সংকেতের মর্ম—হে সমুদ্রহাওয়া, সমস্ত নিশ্বাস
গুঁজে দিই তোমার কুণ্ঠিত গ্রীবায়, ধরে রেখো এই অধিবাস
যদি ভাবো মুছে যাওয়া সমীচীন—যাব ফের অশ্রুমন্থনে
তোমাকে সঙ্গে নিয়ে; দেখো শূন্যতার ঢেউ উঁচু হলো গানে
কী করে থাকব দূরে? জলচূর্ণ এসে লাগে ট্রমার ভেতরে
নিঃশেষিত হলে মেঘ আমাকে গচ্ছিত রেখো তোমার শরীরে