সম্পাদক সমীপেষু
সুদূর মেলবোর্ন থেকে আপনি কবিতা চেয়ে লিখেছেনএ জন্য আন্তরিক ধন্যবাদ। সেই সঙ্গে সবিনয়ে একটি দুঃসংবাদ জানিয়ে রাখি—একুশ শতকের দ্বাদশ বর্ষে এসে বাংলাদেশ কবিতা ভুলে গেছে। শব্দ নিয়ে খেলা করার চেয়েএখন অনেক বেশি জরুরি শেয়ারবাজারে নিবিষ্ট চোখ রাখা।আমি যে শহরে এখন বাস করছি, সেটি আপনারও অচেনা নয়। একদা কবিতায় উন্মাতাল হতো নিউমার্কেট, শাহবাগ-নীলক্ষেতের রাতগুলিএখন সেখানে সাইবার ক্যাফের ছড়াছড়ি। তরুণেরা কবিতা পড়ে না, রাত জেগে ফেসবুকে আলাপ করেদূর দ্বীপবাসী অদেখা তরুণীদের সঙ্গে। আর নিঃসঙ্গ শামসুর রাহমান নির্মলেন্দু গুণ বিত্তবানের দামি সেলফে দীর্ঘশ্বাস ছাড়েন। এ শহরে এতটুকুন ফাঁকা জায়গা নেইযেখানে কবিতারা প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারেগন্ধে ম-ম ঝরা বকুল নয়, পথে পথে ছড়ানো পাথরবলুন, আলো-হাওয়াহীন এ শহরে কী করে কবিতা বাঁচে?এই যে শরতের শাদা মেঘকিংবা খরস্রোতা যমুনার ঢেউ, তারাও পরস্পরে কথা বলে জি-মেইল ডটকমে। আমি হলফ করে বলতে পারি, এ যুগে জন্মালেরবীন্দ্রনাথ বর্ষা নিয়ে একটি কবিতাও লিখতেন না।মহাত্মন, আপনাকে কবিতা দিতে পারছি না বলে আমি দুঃখিত।