সময়টা বসন্তের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ আরেকটি সন্ধ্যা। তারপর রাতও হয়তো আসবে। সময়টা বসন্তের, তাতে কী। জানি না আর একটি দিন কাটবে কি না। ভাটগাঁয় ছিলাম, জিরাচিতে শৈশবের চার বছর, ফাঁকায় বেশ অনেক বছর, যদি এসব জায়গায় না থেকে অন্য জায়গায় থাকা হতো তো কী ফারাক হতো? ছবি দেখেছি ডোদারের, প্রুফোর, ঝাসোলিনির, ঝোলানস্কি, ভুরোশোয়া ও এমনি আরও কতজনের, না দেখতাম যদি এঁদের জাদু তবে কী হতো কে জানে, হয়তো আজকের নির্লিপ্তি থাকত না, আজকের অপক্ষপাত, আজকের ক্লিষ্টতা, আজকের দূরত্ব, হাহাহাহা, আজকের অসুখ!