সময়ের পঙ্ক্তিমালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেরিকো ব্রাউন
জেরিকো ব্রাউন

ভূমিকা
মার্কিন কবি জেরিকো ব্রাউন আমেরিকার আলোচিত ও জনপ্রিয় কবি। আমেরিকার বিদ্যমান সমাজ বাস্তবতা, রাজনৈতিক চ্যুতি-বিচ্যুতি আর দলিত মানুষের কণ্ঠস্বর তাঁর কবিতার প্রধান উপজীব্য! তাঁর জন্ম ১৯৭৬ সালের ১৪ এপ্রিল। বেড়ে উঠেছেন জন্ম শহর লুবজিয়ানায়। প্রথম কাব্যগ্রন্থ প্লিজ প্রকাশিত হয় ২০০৮ সালে। বইটির জন্য তিনি ‘আমেরিকান বুক অ্যাওয়ার্ড’ পান। আর দ্বিতীয় বই নিউ টেস্টামেন্ট-এর জন্য পান ‘আনিস-ফিল্ড ওলফ অ্যাওয়ার্ড’। গেল বছর এই কবির নতুন বই দি ট্রেডিশান প্রকাশিত হয়। এটি তাঁকে এনে দেয় ২০২০ সালের পুলিৎজার পুরস্কার। এখানে অনূদিত ‘বুলেট পয়েন্টস’ কবিতাটি তাঁর দি ট্রেডিশান বই থেকে নেওয়া।

 সম্প্রতি কবির সঙ্গে অনুবাদকের যোগাযোগ হয় এবং অনুবাদ কবিতাটি পাঠানো হয় তাঁকে। তিনি ও বইটির প্রকাশক কপার কেনিয়ন প্রেসের মিডিয়া পরিচালক লরা বুকেরি এটি সানন্দে প্রকাশের অনুমতি দেন। সে জন্য আমরা তাঁদের প্রতি কৃতজ্ঞ। 

 বর্তমানে জেরিকো ব্রাউন এমোরি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন। একই বিশ্ববিদ্যালয়ের ক্রিয়েটিভ রাইটিং প্রোগ্রামের পরিচালকও তিনি। 

বুলেটের নিশানা
জেরিকো ব্রাউন

আমি আমাকে গুলি করব না

মাথায়, আর আমি আমাকে গুলি করব না

পেছনে, আর আমি আমাকে গুলি করব না

স্নায়ুর আবেগে, আর আমি যদিও করি, 

আমি ওয়াদা করছি তোমাকে, আমি তা করব না

পুলিশের গাড়িতে হাতকড়া পরানোর সময় 

কোনো এক শহরের গরাদের প্রকোষ্ঠে

আমি জানি শুধু নামটার জন্য

কারণ এত কিছুর ভেতরে গাড়ি চালিয়ে

যেতে হবে ঘরে, হ্যাঁ, ঝুঁকি তো আছেই আমার, 

তবে আমি ওয়াদা করছি তোমাকে, মাকড়াণ্ডাকে বিশ্বাস করি আমি

যারা থাকে মেঝের কাঠের নিচে 

আমার ঘরের ভেতর যা তারা করতে পারে অবশ্য

আমার বিশ্বাসের চেয়ে যেকোনো মৃত পোকার মতো 

দেশের একজন আইনবাজ কর্মকর্তা

মানুষের মতোই আমার চোখ মুদতে

খোদার দোহাই, আমাকে ঢাকল এক টুকরা কাপড়ে

যেন সাদা এটা আমার মা ব্যবহার করতেন

আমাকে মোড়াল ভেতরে, তারপর আমি আমাকেই মারি, আমি

যা করি অধিকন্তু আমেরিকানরাই তাই করে

আমি ওয়াদা করছি তোমাকে: সিগারেটের ধোঁয়া

কিংবা এক টুকরা মাংসের আমি যা চাখি

কিংবা ভেঙে পড়ি আমি হিমশীতল

এমন এক শীতের ভেতর আমরা রাখি

মন্দ ডাকে, আমার ওয়াদা শোনো যদি তুমি

আমার মৃত্যুর খুব কাছাকাছি কোথাও

একজন পুলিশ, তারপর যে পুলিশ মেরেছিল আমাকে, সে নিল

আমাকে আমাদের থেকে তুলে আর আমার নিথর দেহ, এইভাবে,

আমাদের কী শেখানো হলো সেটাই বিচার্য নয়

নিষ্পত্তির চেয়ে গুরুতর যে

এক মায়ের কান্না থামাতে একটি শহর শোধ দিতে পারে,

আর অতি সুন্দরের চেয়ে একটি নতুন বুলেট

আমার মোড়ানো মগজ থেকে তুলে আনছিল। 

ভূমিকা ও অনুবাদ: সাখাওয়াত টিপু