সর্বকালের সেরা গানের অ্যালবাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় সব সময়ই যুক্তরাষ্ট্র সারা বিশ্বে গানের অ্যালবাম বিক্রির দিক থেকে প্রথম অবস্থানে থাকে। সারা বিশ্বের সফলতম গানের অ্যালবাম কোনটি তা বলা মুশকিল, তার পরও এ পর্যন্ত সবচেয়ে সেরা বলে মনে করা হয় নিচের অ্যালবামগুলোকে: মাইকেল জ্যাকসনের থ্রিলার (১৯৮২) যুক্তরাষ্ট্রে ২৮ ও সারা বিশ্বে ৫৪ মিলিয়ন ডলার বিক্রি হয়। ইগলস, দেয়ার গ্রেটেস্ট হিটস ১৯৭১-১৯৭৫ (১৯৭৬) যুক্তরাষ্ট্রে ২৮ ও সারা বিশ্বে ৪১ মিলিয়ন ডলার বিক্রি হয়। স্যাটারডে নাইট ফিভার (সাউন্ডট্র্যাক) (১৯৭৭) যুক্তরাষ্ট্রে ১৫ ও সারা বিশ্বে ৪০ মিলিয়ন ডলার বিক্রি হয়। দ্য বডিগার্ড (সাউন্ডট্র্যাক) (১৯৯২) যুক্তরাষ্ট্রে ১৭ ও সারা বিশ্বে ৩৭ মিলিয়ন ডলার বিক্রি হয়। পিংক ফ্লয়েড, ডার্ক সাইড অব দ্য মুন (১৯৭৩) যুক্তরাষ্ট্রে ১৫ ও সারা বিশ্বে ৩৫ মিলিয়ন ডলার বিক্রি হয়। শানিয়া টোয়াইন, কাম অন ওভার (১৯৯৭) যুক্তরাষ্ট্রে ১৯ ও সারা বিশ্বে ৩৫ মিলিয়ন ডলার বিক্রি হয়।  দ্য বিটলস, সা. পেপারস লনলি হার্টস ক্লাব ব্যান্ড (১৯৬৭) যুক্তরাষ্ট্রে ১১ ও সারা বিশ্বে ৩২ মিলিয়ন ডলার বিক্রি হয়। ডার্টি ড্যানসিং (সাউন্ডট্য্রাক) (১৯৮৭) যুক্তরাষ্ট্রে ১১ ও সারা বিশ্বে ৩২ মিলিয়ন ডলার বিক্রি হয়। অ্যালানিস মরিসেট, জ্যাগড লিটল পিল (১৯৯৫) যুক্তরাষ্ট্রে ১৬ ও সারা বিশ্বে ২৯ মিলিয়ন ডলার বিক্রি হয়।ভাষান্তর: মোছাব্বের হোসেনসূত্র: ওয়ান্ডার ফ্যাক্টস (২০০৭)