সর্বাধিক বিক্রীত বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন ঔপন্যাসিক মার্গারেট মিশেল রচিত গন উইথ দ্য উইন্ড এখন পর্যন্ত বিশ্বে সর্বাধিক বিক্রীত উপন্যাস। ১৯৩৬ সালে প্রকাশিত এই উপন্যাসটি বিক্রি হয় ৩০ মিলিয়ন কপি।শিশু পরিচর্যাবিষয়ক বই হিসেবে মার্কিন চিকিৎসক বেঞ্জামিন স্পোকের লেখা বেবি অ্যান্ড চাইল্ড কেয়ার অনেক জনপ্রিয়তা লাভ করেছিল। এই বইটির বিক্রি ছাড়িয়ে যায় প্রায় ৫০ মিলিয়ন কপি। ১৯৪৬ সালে বেবি অ্যান্ড চাইল্ড কেয়ার প্রকাশিত হয়েছিল।আরেক মার্কিন লেখক নোয়া ওয়েবস্টারের দ্য আমেরিকান স্পেলিং আরও একটি অধিক বিক্রীত বই। এই বইটি শিশুদের ইংরেজি বানান শিক্ষার বই হিসেবে অদ্যাবধি ব্যবহূত হয়ে আসছে। ১৭৮৩ সালে এই বইটি লিখেছিলেন নোয়া ওয়েবস্টার।সংগীতবিষয়ক বইগুলোর মধ্যে সর্বাধিক বিক্রীত ও জনপ্রিয় বই হচ্ছে জে আর টলকিনের দ্য লর্ড অব রিংস। ১৯৫৪-৫৫ সালে প্রকাশিত হওয়ার পরপরই বইটির বিক্রি ১০০ মিলিয়ন ছাড়িয়ে যায়। ২০০১ ও ২০০৩ সালে এই বইটির ওপর ভিত্তি করে চলচ্চিত্র নির্মিত হলে এই বইয়ের বিক্রি বেড়ে যায় আরও বহু গুণ।চীনা বিপ্লবের নায়ক মাও সে-তুংয়ের বিভিন্ন উক্তিসংবলিত বই দ্য লিটল রেড বুক বিক্রির দিক দিয়ে অনেক রেকর্ডই ছাড়িয়ে গেছে। সরকারিভাবে ৯০০ মিলিয়ন কপি ছাপানোর পর এই বইটি ১৯৬৬-১৯৭১ সালের মধ্যে প্রায় সব প্রাপ্তবয়স্ক চীনা পুরুষকে কিনতে বাধ্য করা হয়েছিল।ভাষান্তর: তানজিলা ইউছুফজাইসূত্র: ওয়ার্ল্ড অব ফ্যাক্টস