সলভিনের বাংলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রাঁসোয়া বালতাজার সলভিনের (১৭৬০-১৮২৪) জন্ম বেলজিয়ামের আইন্টরেপে। বেশ ধনাঢ্য পরিবারে বেড়ে ওঠা মেরিন পেইন্টার হিসেবে পেশা শুরু করেন। কিন্তু ইউরোপে রাজনৈতিক অস্থিরতা দেখা দিলে ভাগ্য বিপর্যয় ঘটে সলভিনের, ভাগ্যান্বেষনে তিনি আসেন ভারতবর্ষে। ১৭৯১ থেকে ১৮০৩ পর্যন্ত তিনি ছিলেন কলকাতায়। এ সময়ে পুরো বাংলা ঢুঁড়ে বেড়ান। এই সময়ে তাঁর ছাপচিত্র মাধ্যমে আঁকা অসংখ্য ছবিতে লিপিবদ্ধ হয় বাংলার দুইশ বছরের ইতিহাস। তিনি ছবি এঁকেছেন সব পেশার মানুষের, বাংলাদেশের নৌকার, প্রকৃতির ও পশুপাখির। ১৭৯৪ সালে দি হিন্দুতে নামের সংগ্রহে ২৫০টি রঙিন ছাপচিত্রের সমাবেশ ঘটান তিনি। ১৭৯৪ সালে কলকাতায় অত্যন্ত সীমিত সংখ্যায় এই বইটি প্রকাশিত হয়। ১৮০৩ সালে সলভিন ভারত ছেড়ে যান। ১৮২৪ সালে আইন্টরেপে মৃত্যুবরণ করেন।