প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুহ্যমান ইস্টিশন, রেলগাড়ি
এমনকি রেলের টিকিট
বেহায়া কামরাগুলো
চোখ মুছতে মুছতে ফিরে এল
মিস সেনের নাটোর থেকে।
ফিরে আসাদের কাছে
আমি কিছু একটা জানার আগে
তাদের ভেতর থেকে একজন
ইস্টিশনের টিকিটদের প্ল্যাটফর্মে
ডেকে এনে বললেন,
যদি জীবনানন্দ নামের কোনো আলাভোলা যাত্রী
কিনে নিতে চায় তোদের কাউকে
বলে দিবি,
যাব না তাহার সাথে, তার সাথে।
একটি টিকিট সেই দিন খুব কেঁদেছিল
কাউকে উঠতে দেয়নি কামরায়
কেউ কেউ বলেছিল,
কাউকে আহিড়িতলায় দেব না যেতে,
এখুনি পুড়িয়ে দেব
চোখের আগুনে।