সাইকেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাইকেল চড়ে আমি যাই বহুদূর,
তাড়া থাকলে আমি করি হুড়মুড়!
সাইকেল ভ্রমণে লাগে ভারি মজা
বহুদূর ঘুরে এসে মনে হয় তাজা।
সাইকেল চালালে ভালো থাকে দেহ
সাইকেল ভালো নয়—বলেনি তো কেহ।
সাইকেলে পা দিলে ভরে ওঠে মন
সাইকেল নিয়ে তাই ঘুরি শহর-বন!
চতুর্থ শ্রেণী। গভ. ল্যাবরেটরি হাই স্কুল, ঢাকা।