সাদা ফুল সাদা আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভুর বাগানে সারা রাত সাদা ফুল ফুটে থাকেজ্যোৎস্নায় ধবল কিরণ দেয় মিটিমিটি কিংবা নিজেরাই আলোকিতদু-একটা সাদা ফুল পৃথিবীতে ছিটকে পড়েউজ্জ্বল আলো ছড়িয়ে সাদা চুনসেনা চেরিব হামুরাব্বি তুতান খামেন কিংবা তারও আগে থেকেপিরামিডগুলো অন্ধকারে দাঁড়িয়ে থাকেতাদের গায়ে সঞ্চরমান সাদা ফুলস্যাফোর কবিতার মতো জীবন্ত সাদা আগুন যেনইউসুফ জুলেখার কিংবা রাধা কৃষ্ণের কিংবারোমিও জুলিয়েটের উদগ্র প্রেমের মতোচণ্ডীদাস ও রজকিনী রামতারা ওরফে রামীর প্রেমনিকষিত হেমপ্রভুর বাগানে সারা রাত সাদা ফুল ফুটে থাকেকিছু সাদা ফুল মর্ত্যে ছিটকে পড়েভোর হওয়ার আগ পর্যন্ত ফসফরাসের আলোতেআলোকিত হয় যেমন সমুদ্রে রাতে কতকগুলো মাছের আলো থাকেকী সুন্দর সাদা আগুন উড়তে থাকে সারা রাতসাদা মাছির মতো...