সাদা বল, কালো বল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনগুলো সব সাদা সাদা বলরাত্রিরা কালো কালোআমার দিন ও রাত্রি সাদা বল, কালো বলস্বপ্নের কিনারায় বনকাহিনি, মরে-আসা নদীহাঁটুজলে দাঁড়িয়ে জাদুকরসাদা-কালো বলগুলি লোফালুফি করে যায়।দ্যাখে তা স্তব্ধ যুবতী আদিবাসীমঞ্চে না-রৌদ্র, না-জ্যোৎস্নাএমনই কুহকের প্রহরে জাদুকরেরবল নিয়ে খেলা: আত্মারা পাখি, আত্মারা বিড়ালজলকুহকে ডুবেছে আমার আত্মা।একদিন ভেসে উঠি জাদুকরের ঠান্ডা করতলেরাতে নিঃশব্দ গাড়ি পিছু-পিছুবড় দুঃসময়, বড় দুঃসময় আমার।দিনগুলো গিলে নিয়ে রাক্ষসউগরে দিচ্ছে অমাবস্যার কালো নদীসৈকতে একা হাঁটি, মনে পড়ে ধূসর দুপুরের গানরাত্রির সুনামি ধেয়ে আসছে।