সানহোসে অভিমুখে
সবকিছু থেমে আছে এখানে এখন অলস দুপুরে জল উচ্ছল স্নানে নিমগ্ন প্রশান্ত মহাসাগর ডুবে আছে প্রুশন নীলে। আকাশের প্রতিচ্ছায়া দিগন্তব্যাপীসেজানের ভূমধ্যনীল ছবি ফেনা তোলে সাদা ঢেউ আছড়ায় সোনালি তটে। সমুদ্রস্নানে কলকোলাহল বুকের ভাঁজে ছলকায় নীলজল লালনীল রঙে ভেজা ভারী নিতম্ব সমুদ্রসৈকতে। রোদচশমা বাহারি ছাতার নিচে যেখানে যৌবন খেলা করে লালছাদ সাদাবাড়ি তীর ছোঁয়া সবুজের সারি। উঁকি দেয় মুস্তাং পন্টিয়াকের নতুন মডেল পেছনে বাঁধা ট্রেলার কান্ট্রি মিউজিকের চেনাসুর রাত কাটায় বাজিয়ে গিটার। বারবিকিউর ধোঁয়াওড়া উনুন টেবিলজুড়ে ঝলসানো মাংস গন্ধছড়ায় লবস্টারের কমলা খোলস আর বরফ শীতল সানমিগুয়েল বিয়ার। একটা তিরিশে বাঁধা ট্রেনের হুইসেলটানেল থেকে হঠাৎ আলোয় চোখ তুলে চায় সানহোসে অভিমুখে ধায়। শরীর উদোম সাদা শর্ট চশমা কালোয় সঙ্গিনী সঙ্গে সূর্যস্নান বাদামি আলোয়। নানান রঙের ফুলে ছেয়ে থাকে লোকালয় মধ্যাহ্নের অলস সময় মার্কিনি জনপদ নিদ্রাহারাধীরে ধীরে ছেড়ে যাই শান্তা বারবারা \