সানাউল হক খান
ইতিহাস ইতিহাস আমাদের রক্তে-ঘামে গড়ে নিতে চায়আমরা ইতিহাস ভেঙে করি খান খান নদী আমাদের হাতে তুলে দ্যায় কাদামাটির গহনা আমরা ফিরিয়ে দিই নদীর আবেগ, স্রোতোমন্ত্রদান আকাশ আমাদের থালা ভরে দ্যায় মিছরিদানায়থালা উজাড় করে আমরা হয়ে যাই দীনভিখারিভূগোল আমাদের বারবার বলে ভাঙনের কথা আমরা তাকে দায়বদ্ধ রাখি শান্তির শিকারি চেতনা আমাদের উজ্জীবিত করে বারবার আমরা নিষ্ক্রিয় তবু, ভেসে থাকি নিথর জলে শিখছি শুধুই দায়সারা কত ভালোবাসা কীভাবে করব দাবি—আমরা মনুষ্যত্বের দলে পিছুডাক অনেকের মুখেই শুনেছি এবং শুনছি: কত কিছুই তো হলো, কত সীমানাই তো ভাঙলে পাঠশালা, বিদ্যাপীঠ, সম্মানের সীমানা প্রেমের সীমা-পরিসীমা ভেঙে, ভালোবাসার ওলটপালট শব্দ ঠিকঠাক সাজিয়েগুছিয়ে, যৌনতার বিপৎসীমা-উপচানো শব্দ সঠিক শরীরের কাছে সোপর্দ করে বললাম:আমাদের কাজ শেষ হয়েছে, আমরা এবার চললাম হঠাৎ কে পিছু ডাকে আমাদের:একসাথে চ’লে যাওয়ার কোনো বিধান নেই এ জগতে তুমি থাকো, ও থাকুক, তাকেও রাখো...নদীর পেখম-তোলা নৃত্য আছে বাতাসের ফিসফিস মন্ত্র আছে রৌদ্র তোমাদের হলুদ পরাতে বৃষ্টিকে থামিয়ে রাখে তোমরা জানো কি? মনঘড়ি দেহঘড়ির আড়ালে খিলখিলে হাসিগুলো কুড়িয়ে নিতে তোমরা তো ভুল করে পাত্রটাই আনোনি