সাবানের ব্যবহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবানের ইতিহাস ছয় হাজার বছরের পুরোনো। প্রাচীন ব্যাবিলনে প্রথমবারের মতো সাবান তৈরি হয়েছিল খ্রিষ্টপূর্ব ২৪০০ শতকের দিকে। ব্যাবিলনীয়রা ছাড়াও মিসরীয়, গ্রিক ও রোমানরা সাবান ব্যবহার করত। সাবান আবিষ্কারের প্রাথমিক যুগে অবশ্য তা ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে ব্যবহূত হতো না, তা ব্যবহূত হতো রান্নাবান্নার তৈজসপত্র ও চিকিৎসাকাজে ব্যবহূত বিভিন্ন দ্রব্যাদি পরিষ্কার করার কাজে। কাসাভা নামের এক উদ্ভিদের বাকল, ক্ষারজাতীয় পদার্থ ও প্রাণীর চর্বি ব্যবহার করে সাবান তৈরি করা হতো সে সময়।মজার ব্যাপার হচ্ছে, সাবান আবিষ্কারের প্রাথমিক যুগে সুযোগ বুঝে ফায়দা লোটা শুরু করেছিলেন এর উদ্ভাবকেরা। সাবান আবিষ্কারের পর থেকেই এর চাহিদা ব্যাপক আকার ধারণ করে। কিন্তু সাবান তৈরির প্রণালি দু-একজন ব্যক্তির কাছে থাকায় তাঁরা এটি নিয়ে একচেটিয়া ব্যবসা শুরু করেন। ওই সময় সাবান ছিল খুবই দামি একটি পণ্য, সাধারণত খুব ধনী ছাড়া এটি ব্যবহারের সাধ্য কারও ছিল না। সাবান সাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে আসে অনেক পড়ে। ১৭৯১ সালের দিকে লে ব্লঁ নামের এক ফরাসি ব্যক্তি সাবান তৈরির একটি রাসায়নিক প্রক্রিয়া আবিষ্কার করেন। লে ব্লঁর আবিষ্কৃত সেই রাসায়নিক প্রক্রিয়াই সাবানকে মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে এনে দেয়। সাবান পরিণত হয় সস্তা এক পণ্যে। তাঁকে আধুনিক যুগের সাবানের জনকও বলা যেতে পারে। ১৯৭০ সালের দিকে পৃথিবীতে প্রথম হাত ধোয়ার তরল সাবান বাজারজাত করা হয়।ওয়েবসাইট অবলম্বনে নাইর ইকবাল