সাভার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একঅন্ধকার এখন আমার মুখোমুখি,ক্ষীণ আলোর একটি রেখা বিদ্যুচ্চমকের মতো দেয় উঁকি, জানান দিচ্ছিলউজ্জ্বল আলোর দেখা মিলবেঅনতিবিলম্বে।এই আশায় দুহাত বাড়িয়ে আপ্রাণ চেষ্টা অন্ধকার মুছে ফেলার।কিন্তু না,শাহীনা নামের আলোটিকে নিভিয়ে দিলাম সবাই মিলে,দুই করতলে নিতে নিতেসুড়ঙ্গপথে আগুনের ঝলকানিতে।আবার অন্ধকারসহস্রজনের চোখে জগৎ সংসার \দু্ইলোভের মানচিত্র রচনায় কতিপয়—যাদের মুনাফার পাহাড়ে ছত্রাক, চক্ষুকর্ণের সদ্ব্যবহার যাদের অজানা—স্ফীত উদর, দ্বিগুণ চিবুকচকচকে স্যুট, লাল টাই ঘর্মাক্ত কলেবরে সবটাইমুনাফার যোগবিয়োগ।শ্রমের মূল্য যেখানেজুতোর তলায়রিরংসার মাঝে নারী শ্রমিকনিরাপত্তাহীন কারখানায়—যেখানে প্রাণের ঝুঁকি,বিএমডব্লুর শীতাতপেপ্রতিশ্রুতির বুজরুকি।মৃত্যুফাঁদে ঠেলে দেয়নিরন্ন শ্রমিক হাজার হাজার,ললাটে কলঙ্ক মেখেধসে যাওয়ামৃত জনপদ সাভার \