সিগারেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর ধূমপানের অভ্যাস মানুষের অনেক প্রাচীন। এটাকে অভ্যাস না বলে বদ-অভ্যাস বলাটাই যুক্তিযুক্ত। আজকের দিনে সিগারেট শলাকাই মূলত ধূমপানের সর্বাধিক ব্যবহূত মাধ্যম। এর বাইরে হুঁকা বা বাহারি গড়গড়ার মাধ্যমে ধূমপানের ব্যাপারটি আজকাল প্রায় উঠেই গেছে। সিগারেট শলাকার সহজপ্রাপ্যতা ও ঝামেলামুক্ত হওয়ার কারণে অন্য সব মাধ্যম বাদ দিয়ে সিগারেটই এখন ধূমপানের সর্বোত্তম মাধ্যম।সিগারেট শলাকার প্রচলন ছিল মেক্সিকোর অ্যাজটেকা সাম্রাজ্যের সময়। ওই সময়ে মেক্সিকো দখল করে স্প্যানিশ দখলদাররা মেক্সিকানদের সিগারেট শলাকা দিয়ে ধূমপানের বিষয়টি প্রথম আবিষ্কার করেন। এ পদ্ধতিতে ধূমপানের বিষয়টি স্প্যানিশদের মনে ধরে। এরপর তাঁরাই পৃথিবীময় সিগারেটের প্রচলন ঘটান। মেক্সিকানরা সিগারেটের শলাকা তৈরিতে ওই সময় ব্যবহার করত ভুট্টার তুষ আর বাকল। বাকলের মধ্যে তামাক ভরে তাতে আগুন জ্বালিয়ে মনের সুখে ধোঁয়া টানার ব্যাপারটি ছিল অন্তত ওই সময়ের বিচারে ধূমপানের সবচেয়ে সহজিয়া পদ্ধতি। দ্য পেঙ্গুইন বুক অব ফার্স্ট অবলম্বনে নাইর ইকবাল