সিডি ও ডিভিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গান শোনা বা ছবি দেখার জন্য বর্তমান দুনিয়ায় কমপ্যাক্ট ডিস্ক বা সিডির কোনো বিকল্প নেই। পরিষ্কার ছবি বা শব্দের এই উৎসের ধারণাটি প্রথম প্রকাশ পায় ১৯৭৮ সালে। জাপানের সনি ও হল্যান্ডের ফিলিপস কোম্পানির যৌথ উদ্যোগে কমপ্যাক্ট ডিস্ক বা সিডির প্রযুক্তিটি প্রথম তৈরি করা হয়। ১৯৮২ সালে কমপ্যাক্ট ডিস্ক বাজারজাত করা হয়। সিডি বাজারে আসার সঙ্গে সঙ্গে লং প্লে ডিস্ক বা এলপির কদর কমে যেতে শুরু করে।সনি ও ফিলিপস কোম্পানির সঙ্গে জাপানের তোশিবা নামের আরও একটি প্রতিষ্ঠান যুক্ত হয়ে কমপ্যাক্ট ডিস্কের আধুনিক সংস্করণ ডিজিটাল ভিডিও ডিস্ক বা ডিভিডি প্রযুক্তির উন্মেষ ঘটায় নব্বইয়ের দশকের শুরুতে। ডিভিডি প্রযুক্তিটি বাজারে আসার পর ভিডিও ফুটেজ সংরক্ষণ ও ভিডিও ছবি দেখার ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আসে। ভিডিও প্রযুক্তির ক্ষেত্রে এর বহুবিধ ব্যবহারের জন্য ডিভিডিকে অনেকে ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক হিসেবেও অভিহিত করে থাকেন। পেঙ্গুইন বুক অব ফার্স্ট অবলম্বনে নাইর ইকবাল