সিমাস হিনির কবিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিমাস হিনি [১৩ এপ্রিল ১৯৩৯—৩০ আগস্ট ২০১৩]
সিমাস হিনি [১৩ এপ্রিল ১৯৩৯—৩০ আগস্ট ২০১৩]

বেতফল-বাতি
ঋতু শেষ হলো তবু জ্বলছে শীতের বেতফল,
কাঁটার বৃশ্চিক, ছোট মানুষের জন্য ছোট বাতি,
আকাঙ্ক্ষা তাদের কাছে আর কিছু নয় শুধু এই—
আত্মমর্যাদার সলতে নিভতে না দেয় যেন তারা,
আলোর ঝলকে চোখ অন্ধ করে দেবে বলে নয়।
তোমার নিঃশ্বাস তবু যখন আকৃতি পায় হিমে
হয়ে ওঠে দায়োজেনেসের সেই ব্রাজক শরীর (ভ্রাম্যমাণ দেহ)
হাতে বাতি, ঘোরে কোনো খাঁটি মানুষের খোঁজে, তাই
বেতের ফলের পিছে তোমার নিরীক্ষা শেষ হয়
ডালের ওপরে সে যা ধরে আছে চোখ বরাবর,

ত্রস্ত তুমি সরে আসো এঁটে বসা পাথরে ও পিচে,
তুমি চাও শুদ্ধ হতে এর রক্তকাঁটার বিচারে,
এর পরিপক্বতা তোমার তল্লাশি করে, তারপর ছোটে।

গান
গোলাপের গাছ যেন লিপস্টিকরঞ্জিত এক মেয়ে
রাজপথ আর উপগলির শানুতে
ভেজা আর তরলঝরানো শূন্যে তালবৃক্ষরাজি
দাঁড়িয়ে ভিড়ের মাঝামাঝি।

ওখানেই বচনের কাদায় জন্মানো ফুলরাশি
আর শুদ্ধ নিখাদের অমর মঞ্জরি
আর সে-মুহূর্ত যবে পাখিরা নিবিড় গান গায়
যা ঘটে সে-সুরমূর্ছনায়।