সুইডিশ ভাষায় প্রকাশিত হলো আনিসুল হকের ‘মা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুইডিশ ভাষায় প্রকাশিত ‘মা’ উপন্যাসের প্রচ্ছদ

সুইডেন থেকে সুইডিশ ভাষায় প্রকাশিত হয়েছে আনিসুল হকের উপন্যাস ‘মা’-এর অনুবাদ। অনুবাদ করেছেন কামরুল ইসলাম। এ উপলক্ষে অনলাইনে একটি প্রকাশনা উৎসবের মতো অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সুইডিশ লেখক এইভোর ব্রিসকো মর্মস্পর্শী বক্তব্য দেন। নিজের জীবনকে তিনি তুলনা করেন শহীদ আজাদের মায়ের জীবনের সঙ্গে।

অনুষ্ঠানে অনুবাদক কামরুল ইসলামের সঞ্চালনায় লেখক আনিসুল হকসহ আরও বক্তব্য দেন মুক্তিযোদ্ধা আক্তার এম জামান, বাংলাদেশ স্কাউটের জাতীয় কমিশনার রফিক আহমেদ, সুইডেনপ্রবাসী লিয়াকত হোসেন ও নুরুল আলম এবং বাংলাদেশি বংশোদ্ভূত সুইডিশ তরুণী তাসনিম লস্কর।

অনুষ্ঠানটির অংশবিশেষ দেখা যাবে এই লিংকে: cutt. ly/OTmoLVY