প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝড়ের তাণ্ডব থেকে ডাকছি তোমাকে।
কিছু দূরে গেলে তোমার আঙুল থেকে
জেগে ওঠে জলমগ্ন ঘরগুলি, মেঘের সোনালি ফ্রিলে
আকাশ রঙিন; যত দূরে যাই সমুদ্র নিকটে আসে,
আর ঢেউয়ে ভর দিয়ে আসে নিমজ্জিত জাহাজের নাবিকেরা
সন্ধ্যার বেগুনি মুহূর্তে; ডাকছি তোমাকে ফের ঝড়ের তাণ্ডব
থেকে, যদি রোদ ওঠে তোমার নিশ্বাসে? যদি বেজে ওঠে
সেই গান, নীরবতা যেখানে গচ্ছিত?
এই ঝড় কোলাহলময়। ডাকছি তোমাকে।