সৃজন পাতায় মূর্ত সুধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধুনিক কালের শুরু থেকেই ক্যানভাসের বাইরে বেরিয়ে যেতে থাকে চিত্রকলা। শিল্প মাধ্যমে যুক্ত হতে থাকে বৈচিত্র্যপূর্ণ পদ্ধতির সৃজনশীলতা। চিন্তা-চেতনা-অনুভবের প্রকাশে নতুনত্বের সন্ধানে শিল্পীদের একের পর এক আবিষ্কার সমৃদ্ধ করছে চিত্রচর্চার নান্দনিক ভুবনকে। সেরিওগ্রাফ চিত্রকলার এমনই এক আধুনিক মাধ্যম।সম্প্রতি উত্তরায় গ্যালারি কায়ার উদ্যোগে সেরিওগ্রাফের তিন দিনব্যাপী একটি কর্মশালা শেষ হলো। আমেরিকান দুই শিল্পী টেড রিডেরার ও মিরা ফ্রেড ল্যান্ডার এসেছেন প্রশিক্ষক হিসেবে। এ দেশের খ্যাতনামা শিল্পীদের আমন্ত্রণ জানিয়েছেন এই কর্মশালায়। আমন্ত্রিত প্রত্যেক শিল্পীর জন্যই এই অভিজ্ঞতা প্রথমবারের মতো। তাই নতুন মাধ্যমের প্রতি সবার ছিল বিশেষ আগ্রহ। কর্মশালায় প্রশিক্ষক শিল্পীরা প্রথম দিন সেরিওগ্রাফ সম্পর্কে সাধারণ একটি ধারণা প্রদান করেন এবং এই মাধ্যমে করা তাঁদের কাজের প্রেজেন্টেশন করেন। সেরিওগ্রাফ এ দেশে সিল্কস্ক্রিন বা স্ক্রিনপ্রিন্ট হিসেবে ব্যাপক পরিচিত। এটি মূলত ছাপাই ছবির একটি মাধ্যম। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের কারুশিল্প বিভাগে এই পদ্ধতি ছাত্রছাত্রীদের শেখানো হয়।সেরিওগ্রাফের জন্য মূলত একটি কাঠের স্ট্রেচারের প্রয়োজন হয়, যেখানে সিল্কের স্ক্রিন লাগানো থাকে। এর ওপর রং ঢেলে স্কুইজারের সাহায্যে প্রিন্ট করা হয়। সেই স্ক্রিনের ওপর যেকোনো চিত্র, লেখা, ইমেজ ট্রেসিং বা রং-তুলি দিয়ে সরাসরি এঁকে নিতে হয়। এরপর একটি ইমালশন দিয়ে তা ঢেকে দিয়ে ভালোমতো শুকিয়ে নিতে হয়। পরে তা পানি দিয়ে ধুয়ে নিলে ইমালশন লেগে থাকে আর রং দিয়ে যা আঁকা বা লেখা হয়েছিল, তা ট্রান্সপারেন্ট হয়ে যায়। পরবর্তী সময়ে একটি কাগজ স্ট্রেচারের নিচে রেখে স্ক্রিনের ওপর পছন্দমতো রং ঢেলে স্কুইজার দিয়ে টেনে নিলে প্রিন্ট হয়। তবে আমেরিকান শিল্পীরা বিভিন্ন ধরনের পদ্ধতি দেখিয়েছেন, যা আমাদের এখানে দেখা যায় না। তাঁরা ওয়াটার মিডিয়া অর্থা ৎ জলরং, ক্রেয়ন দিয়ে মনোপ্রিন্টকে উ ৎ সাহিত করেছেন, যা অল্প সময়ে এবং অল্প কিছু প্রিন্ট সৃজনে সক্ষম। তাঁরা রং এবং কাগজ সঙ্গে নিয়ে এসেছেন, তবে প্রধান উপাদানগুলো এখান থেকেই সংগৃহীত হয়েছে।গ্যালারি কায়ার স্বত্বাধিকারী শিল্পী গৌতম চক্রবর্তী বলেন, ‘আমাদের দেশে সিল্কস্ক্রিন পদ্ধতিতে কমার্শিয়াল কাজ করা হয়। অথচ এ দেশের প্রিন্টমেকাররা এই পদ্ধতিতে কাজ করেন না। একাডেমিতে প্রিন্টমেকিং বিভাগে যে মাধ্যমগুলোতে কাজ শেখানো হয়, তার বেশির ভাগই পরবর্তী সময়ে করা দুঃসাধ্য স্টুডিও সুবিধা ছাড়া। অথচ এর উপাদানগুলো সহজলভ্য, তাই সেরিওগ্রাফকে যদি সুপরিচিত করা যায় তা সুবিধাজনক হবে। এ ছাড়া ছাপচিত্রের জন্য শুধু এই বিভাগ থেকে লেখাপড়া শেষ করা ছেলেমেয়েরাই কাজ করতে পারে। আর এ দেশে স্ক্রিনপ্রিন্ট করার জন্য প্রিন্টিং প্রেসগুলোতে অনেক প্রফেশনাল লোক রয়েছেন। তাই যদি এই মাধ্যমকে পপুলার করা যায়, তবে প্রফেশনাল এই লোকগুলোকে সহজেই শিল্পীরা কাজে লাগাতে পারবেন। ৫০-৬০ শতকে আমেরিকায় পপআর্ট মুভমেন্টের সময় সেরিওগ্রাফ মাধ্যমটিতে প্রচুর কাজ হয়েছিল। আমেরিকান শিল্পীদের কনট্রিবিউশনই বেশি এই মাধ্যমে। সে কারণেই আমেরিকান শিল্পীদের সঙ্গে আমাদের শিল্পীদের অভিজ্ঞতা বিনিময় এ দেশের শিল্পচর্চাকে সমৃদ্ধ করবে বলে আমার ধারণা। গ্যালারি কায়ার এই কর্মশালার শিল্পকর্মগুলো আগামী বছরের শুরুর দিকে প্রদর্শিত হবে। আরও কিছু শিল্পীকে এই মাধ্যমে কাজ করার জন্য আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে শিল্পী গৌতম চক্রবর্তীর এবং গ্যালারিতে প্রদর্শনীর আয়োজন ও একটি পোর্টফোলিও তৈরিরও প্রয়াস থাকবে। এই কর্মশালায় অংশগ্রহণকারী শিল্পীরা হলেন: শিল্পী রফিকুন নবী, মনিরুল ইসলাম, গোলাম ফারুক বেবুল, শিশির ভট্টাচার্য, ফারেহা জেবা, আনিসুজ্জামান, মাকসুদা ইকবাল নিপা, ওয়াহিদুজ্জামান, নগরবাসী বর্মণ প্রমুখ।আমেরিকান সেন্টারের সৌজন্যে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। গ্যালারি কায়া ছাড়াও ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এই কর্মশালা শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে।