সে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যদি তিনখানা হরিণের
বিচরণ ফুটে ওঠে এই
দুনিয়ার দুই পাতাতেই
তোমাদের সমিতির কেউ
যদি নাম ধরে ডাকে তাকে
সে কি সেই নামের পিছনে
হারাবে সকল ছলাকলা?

যদি তার নাম শুনে তার
বহুদিন আগেকার ভুল
কথা বা ভুলের মতো গান
মনে পড়ে, যদিও কখনো
গান বলে ছিল না কিছুই
তবু সেই গানের পিছনে
হারাবে সকল ছলাকলা।