সেই দিনের স্মৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বপ্নের সীমানামার্টিন লুথার কিংয়ের সেই ভাষণের পর কী হয়েছে? আফ্রিকান-আমেরিকানদের কতটা উন্নতি হয়েছে গত ৫০ বছরে?  জনসংখ্যা ১৯৬০ সালে কৃষ্ণাঙ্গরা ছিল যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার ১১ শতাংশ। এখন যেটি ১৪ শতাংশে উন্নীত। এর পরও কিন্তু তারা এখনো যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ সংখ্যালঘু জনগোষ্ঠী নয়। শিক্ষা আফ্রিকান-আমেরিকানদের ড্রপ আউট (মাঝপথে পড়াশোনা ছেড়ে দেওয়া) হার কমে গেছে। কৃষ্ণাঙ্গরা এখন অনেক বেশি উচ্চতর ডিগ্রিও নিচ্ছেন। যদিও এখনো তাঁরা শ্বেতাঙ্গদের তুলনায় পিছিয়ে। অপরাধ ও শাস্তি কারাবন্দী কৃষ্ণাঙ্গদের সংখ্যা বেড়েছে। প্রতি তিন কৃষ্ণাঙ্গর একজন জীবনে একবার হলেও জেলে যাওয়ার আশঙ্কা করতেই পারেন। অর্থনীতি সাম্প্রতিক হিসাবমতে, কৃষ্ণাঙ্গ পরিবারগুলোর ২৫ শতাংশই দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। অবশ্য ১৯৬০-এর দশকের মাঝামাঝিতে এই হার ছিল ৪১ শতাংশ। স্বাস্থ্য কৃষ্ণাঙ্গদের তুলনায় শ্বেতাঙ্গদের গড় আয়ু চার বছরের মতো বেশি। শ্বেতাঙ্গদের তুলনায় কৃষ্ণাঙ্গদের স্বাস্থ্যবিমার হারও কম।