সেই যে ফড়িংটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অসতর্ক অবস্থায় ঘরে ঢুকলে

ছিটকানির সঙ্গে আঙুলের সাময়িক বেদনা

তারপর, তোমার কাছ থেকে চুলের ঘ্রাণ নেব

ঘরের ভিতর সবকিছু চোখ খুলে চেয়ে থাকবে

ওরা জানে এসবই আমার কেনা

তারপর, ঘরের ভিতর কোনো অনুমতির

                        প্রয়োজন নেই

জানলা দিয়ে একটা ফড়িং উড়ে গেলে

মনে হবে অপরিচিত, তাকে না-ধরতে

                        পারলেই;

তারপর, তোমার ঘুম আসবে না ক্ষোভে

তুমিও আসবে না জানলার বাইরে

                        গলির বাতাসের লোভে

তারপর, তুমি ঘুমিয়ে পড়বে—অ্যাশট্রেতে ছাই

এই কথা মনে রেখে ঘুমিয়ে যাবে পার্শ্ববর্তী রাত

আবার সকাল, তুমি জাগবে তো, তাই...