আমাদের ‘একুশে বইমেলা’ চলছে বাংলা একাডেমী চত্বরে। বাংলাদেশের মতো পৃথিবীর প্রায় সব দেশেই এমন সুন্দর সুন্দর বইমেলার আয়োজন করা হয়। কোনো মেলা শুধু প্রকাশকদের জন্য, কোনো মেলা আবার লেখক-পাঠকের মিলনমেলা। সব মেলার খোঁজ এক জায়গায় পাওয়া তো কঠিন। পৃথিবীর উল্লেখযোগ্য কয়েকটি বইমেলার পরিচয় জেনে নিন—
সেই সব বইমেলা
বইয়ের রাজধানীঅনেকের মতেই বিশ্বের সর্ববৃহত্ বইমেলা ‘তুরিন ইন্টারন্যাশনাল বুক ফেয়ার’। ইতালির তুরিন শহরে প্রতিবছর মে মাসের মাঝামাঝি অনুষ্ঠিত হয় এই বইমেলা। বিশ্বের নানা প্রান্ত থেকে প্রতিবছর গড়ে প্রায় এক হাজার ২০০ প্রকাশনা সংস্থা এ মেলায় অংশ নেয়। বছরে গড় দর্শনার্থীর সংখ্যা তিন লাখেরও বেশি।ফ্রাঙ্কফুর্টে বিশ্বজোহানস গুটেনবার্গের ছাপাখানা আবিষ্কারের পর পরই স্থানীয় বই প্রকাশকেরা শুরু করেছিলেন ‘ফ্রাঙ্কফুর্ট বই মেলা’। সেই থেকে প্রায় ৫০০ বছরের ইতিহাস নিয়ে এখন ফ্রাঙ্কফুর্ট বইমেলা পৃথিবীর প্রাচীনতম বইমেলা। প্রতিবছর শতাধিক দেশ থেকে হাজার সাতেক প্রকাশনা সংস্থা এ মেলায় অংশ নেয়। ‘প্রকাশকদের মেলা’ বলে পরিচিত এই মেলায় প্রতিবছর দর্শনার্থীর সংখ্যা গড়ে আড়াই লাখেরও বেশি।সংস্কৃতির মেলাআর্জেন্টিনার ‘বুয়েনস এইরেস ইন্টারন্যাশনাল বুক ফেয়ার’কে বলা হয় লেখক-পাঠকের মিলনমেলা। আর্জেন্টিনার লেখক সমিতির আয়োজনে এই বইমেলাকে লাতিন আমেরিকার অন্যতম সাহিত্য উত্সব বলে গণ্য করা হয়। প্রতিবছর এপ্রিল মাসে অনুষ্ঠিত এ মেলায় অর্ধ শতাধিক দেশের হাজার দেড়েক স্টল বসে।পাঠকের বইমেলাভারতের সবচেয়ে পুরোনো বইমেলা নয়াদিল্লির প্রগতি ময়দানের ‘ওয়ার্ল্ড বুক ফেয়ার’। কিন্তু শুধু ভারতেরই নয়, এশিয়ার সবচেয়ে বড় বইমেলা এখন ‘কলকাতা বইমেলা’। শুধু পাঠকের বই কেনার জন্য আয়োজিত বিশ্বের সবচেয়ে বড় মেলা এটি। ১৯৭৬ সালে ছোট আকারে শুরু হওয়া এ মেলায় গত কয়েক বছরে গড়ে ২০ লাখ করে দর্শনার্থী এসেছে প্রতিবছর। সেই হিসাবে বিশ্বের বৃহত্তম দর্শনার্থীর বইমেলাও এটি।মরুর বইআগামী মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০তম ‘আবুধাবি ইন্টারন্যাশনাল বুক ফেয়ার’। ২০০৭ সালে আবুধাবির সংস্কৃতি ও ঐতিহ্য কর্তৃপক্ষ এবং ফ্রাঙ্কফুর্ট বইমেলা কর্তৃপক্ষ যৌথভাবে ‘কিতাব’ নামের একটি সংগঠন দাঁড় করিয়েছে। এই কিতাবই এখন আয়োজন করছে আবুধাবি বইমেলা। গত বছর এ মেলায় ৫২টি দেশের ৬৩৭টি প্রকাশনা সংস্থা অংশ নিয়েছিল। ছয় দিনে মেলায় দর্শনার্থী ছিল প্রায় দুই লাখ!