সোজার্ন অ্যান্ড আদার স্টোরিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

নাসরীন জাহানের ১৫টি ছোটগল্পের ইংরেজি অনুবাদ নিয়ে এই সংকলন গ্রন্থটি প্রকাশিত হয়েছে। সম্পাদনা করেছেন নিয়াজ জামান। সংকলনে যে অনূদিত গল্প স্থান পেয়েছে, তার কিছু কিছু আগেই অনূদিত হয়েছিল, তবে সিংহভাগই নতুন অনূদিত। উড়ুক্কু উপন্যাস লেখার পরই আলোচনায় আসেন নাসরীন জাহান। তিনি ছোটগল্পও লিখেছেন প্রচুর। শক্তিশালী নারীবাদী লেখক হলেও নাসরীন জাহান শুধু নারীর জীবনের মধ্যেই তাঁর ছোটগল্পকে সীমাবদ্ধ করেননি, যে পুরুষেরা বৈষম্য ও নিপীড়নের শিকার, তারাও তাঁর ক্যানভাসে চিত্রিত হয়েছেন নানা রঙে। বাস্তবতা ও পরাবাস্তবতার এক জাল তৈরি হয় তাঁর ছোটগল্পে, এ সংকলনেও পাঠক সেই স্বাদ পাবেন।



নাসরীন জাহান, অনুবাদ: নিয়াজ জামান
প্রচ্ছদ: তৌহিন হাসান
প্রকাশক: ইউনিভার্সিটি প্রেস লিমিটেড
১৩০ পৃষ্ঠা, দাম: ৪০০ টাকা।