সোনায় মোড়ানো ইতিহাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রবেলাল মোহাম্মদঅনুপম প্রকাশনীভ্যানগগ—যিনি আকাশ থেকে নীল আর শস্য থেকে সোনালি তুলে এনে/ব্যবহার করতেন—কখনো, শপথ করে বলতে পারি,/ এমন গাঢ়তা দ্যাখেননি!/ আর দেখুন, এই যে নবমুণ্ডের ক্রমাগত ব্যবহার—ওর ভেতরেও/একটা গভীর সাজেশন আছে—আসলে ওটাই এই ছবির—অর্থাৎ এই ছবির মতো দেশের—থিম! [ছবি: আবু হেনা মোস্তফা কামাল]সত্যিই, নানা থিমে ঋদ্ধ এক দেশ বাংলাদেশ। যার অভ্যুদয়ের থিম আরও বেশি ঘটনাবহুল, চমকপ্রদ এবং কিংবদন্তিসম। এখানে চোরা লণ্ঠনের আলো ফেলার সুযোগ নেই। সবটাই মহাকাব্যিক আবেদনে ভরা, ঐতিহাসিক বাস্তবতার নিরিখে, গর্ব-ঐতিহ্য ও অহংকারের সম্পদসম।মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ভূমিকাও ছিল তদ্রূপ। বেলাল মোহাম্মদ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রকে কেন্দ্রবিন্দু করে এবং শিরোনাম অক্ষুণ্ন রেখে লিখেছেন ‘মুক্তিযুদ্ধের ১০ স্মৃতিগ্রন্থ’-এর নির্বাচিত বই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। স্মৃতিগ্রন্থের আদলধন্য বইটির ঘটনাবহুল অধ্যায় মুক্তিযুদ্ধের নির্দিষ্ট একটি পরিধির প্রকৃত ইতিহাস। বইটি নানা কারণে গুরুত্ববহ। প্রথমত, লেখক এই অধ্যায়ের সঙ্গে সার্বক্ষণিক জড়িত দ্বিতীয়ত, অন্যতম প্রধান উদ্যোক্তা। ইতিহাসের চরম ও চূড়ান্ত সত্যের উপস্থিতি বইটিকে চিত্তাকর্ষক ও বস্তুনিষ্ঠতার গৌরবতিলক দিয়েছে।স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের পুরো ভ্রমণটা, বাঁকবদলের অনিবার্য অধ্যায়সমূহ, পরিস্থিতি বুঝে ব্যবস্থা গ্রহণ, ইত্যাকার বিষয়ের অনুপুঙ্খ বিশ্লেষণ, ব্যাখ্যা ও যৌক্তিকতা নিরূপণ বইটির ঐতিহাসিক গুরুত্বকে যথাযথ মহিমা ও মর্যাদা দিয়েছে। কীভাবে জন্ম হলো স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের? কী দিয়ে শুরু হয়েছিল অনুষ্ঠান, কারা ছিল সেই মাহেন্দ্রক্ষণে। চট্টগ্রামের আগারগাঁওয়ে না হয়ে কেনই বা সেটা কালুরঘাটে হলো। মোহাম্মদ হান্নানের ঘোষণা, জিয়াউর রহমানের ঘোষণা, স্বাধীনতার ঘোষক বিতর্ক—নানাবিধ প্রশ্নের সহজ সমাধান যেমন দেয় আলোচ্য বই, তেমনি জায়গাবিশেষে ইঙ্গিত দেয় প্রকৃত সত্য খুঁজে নেওয়ার। যা বইটির সৌন্দর্যকে আরও বেশি আকর্ষক ও নান্দনিক করেছে।বেলাল মোহাম্মদ অত্যন্ত যত্নসহকারে ইতিহাসবিদ না হয়েও ইতিহাসের সত্যকে স্মৃতিকথার মোড়কে নিষ্ঠার সঙ্গে তুলে ধরেছেন। লেখক সেদিনের সেই ঘটনায় সম্পৃক্ত থেকে যেমন ইতিহাস সৃষ্টি করেছেন, তেমনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র গ্রন্থের মাধ্যমে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন।