স্থায়ী সচিব সারা ডানিয়াস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারা ডানিয়াস
সারা ডানিয়াস

সারা ডানিয়াস—সুইডিশ ভাষাবিদ ও সাহিত্য সমালোচক, সুইডিশ অ্যাকাডেমির সম্মানিত সদস্যও এই নারী। সুইডিশ অ্যাকাডেমির স্থায়ী সচিব হিসেবে সম্প্রতি ঘোষণা করা হয়েছে তাঁর নাম। বলা ভালো, সুইডিস অ্যাকাডেমির ১৮ সদস্যের এই দলই প্রতিবছর সাহিত্যের সবচেয়ে নামজাদা ‘নোবেল সাহিত্য পুরস্কার’ দেয়। আর নোবেল সাহিত্য পুরস্কারের ২০০ বছরের বেশি সময়ের ইতিহাসে সারা ডানিয়াস হলেন প্রথম নারী, যিনি এবার সুইডিশ অ্যাকাডেমির স্থায়ী সচিব হয়েছেন। পিটার ইংল্যান্ডের স্থলাভিষিক্ত হলেন সারা। ৫৩ বছর বয়সী সারা সেই ২০১৩ সাল থেকেই বিখ্যাত ১৮ জনের একজন।
সূত্র: দ্যলোকাল.এসই