স্পর্শমাত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১.বৃক্ষটি দাঁড়িয়ে আছে, লোকগুলি নেই;ঝরে গিয়ে উত্তুরে হাওয়ায় শুয়ে আছেপ্রান্তিক শিকড়; শিরদাঁড়া গোনা যায়।মনে হয়, কবরের সারি আদিগন্ত ছুঁয়ে,প্রতিক্ষণে শ্বাস ফেলছে অবাক বিস্ময়!২.যদি না সাক্ষাৎ মেলে, না মিলুক;এক দিগন্তের অভিসারী ধুলোবালিমাখাআগুনের দুটি শিখা—দুই দিকে ধাবমান,একবার দুইবার জ্বলে উঠে অবশেষেফুরিয়ে যাবেই; দুই প্রান্তে জবুথবু বৃত্তাকারছাইয়ের কুণ্ডলী; স্বপ্ন বেঁচে থাক তবু!