স্বপ্ন ছিল প্রথম জীবনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খোন্দকার ইব্রাহীম খালেদ, বিশিষ্ট ব্যাংকার। বাংলাদেশ কৃষি ব্যাংকের বর্তমান চেয়ারম্যান। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন। এছাড়া তিনি দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য সোনালী ব্যাংক, পূবালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, বাংলাদেশ পল্লী উন্নয়ন-কর্মসহায়ক প্রতিষ্ঠান প্রভৃতি।বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীএখন পড়ছি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী। গল্প-উপন্যাস পড়ার সময় খুব একটা পাই না। পেশা-সংক্রান্ত বইপত্র পড়ি বেশি। বিশেষ করে প্রশিক্ষণের কাজের জন্য। নিয়মিত পত্রিকা ও সাময়িকপত্র পড়ার চেষ্টা করি। কখনো সময়-সুযোগ পেলে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের সাহিত্য পাঠ করি। এঁরাই আমার প্রিয় লেখক। বিশেষ করে রবিঠাকুরের কবিতার আমি মুগ্ধ পাঠক। মাঝেমধ্যে লেখালেখি করি। সাধারণত রাত ১০টার পরে এ কাজটা করি আমি।মেহেদি হাসানের গজলগান শুনি। গজল শুনতে বেশি ভালো লাগে। মেহেদি হাসান আমার প্রিয় একজন শিল্পী। রবীন্দ্রসংগীত প্রায়ই শুনি। প্রিয় শিল্পী অনেকেই। এই মুহূর্তে বড়ে গোলাম আলী, জগজিৎ সিং, চিত্রা সিংয়ের নাম মনে পড়ছে। লেখার সময় গান শুনতে ভালো লাগে। হারানো সুরএখন সিনেমা একদম দেখা হয় না। একসময় প্রচুর সিনেমা দেখেছি। এখন সময়ই বা কোথায়? সর্বশেষ কবে সিনেমা দেখেছি, এখন মনে করতে পারছি না। সম্ভবত কলেজে পড়ার সময়ই শেষবারের মতো সিনেমা দেখা হয়েছে। হারানো সুর চলচ্চিত্রের কাহিনি আমার মনে আজও দাগ কেটে আছে।পার্বত্য চট্টগ্রাম ও সিলেটভ্রমণ আমার প্রিয়। যদিও যেটুকু ঘোরাঘুরি করেছি, কাজের প্রয়োজনেই। বাংলাদেশের বেশির ভাগ জায়গায় আমি বেড়িয়েছি। বিদেশভ্রমণও নেহাত কম নয়। বিদেশে দ্বীপরাষ্ট্র হওয়ার কারণে ইন্দোনেশিয়া আমার বেশি ভালো লেগেছে। এর নিজস্ব একটা সৌন্দর্য রয়েছে, যা অন্যদের থেকে দেশটিকে আলাদা করেছে। হল্যান্ডও আমার প্রিয় একটা জায়গা। দেশে পার্বত্য চট্টগ্রাম ও সিলেট আমার বেশি ভালো লাগে। এসব জায়গার পাহাড়-নদী-জল আমাকে ভীষণভাবে আকৃষ্ট করে। নবীনদের কাজ ভালো লাগেমঞ্চনাটক দেখা হয় না। চিত্রপ্রদর্শনীতে যাওয়ার চেষ্টা করি। যদিও এখন সময় বের করতে পারি না বললেই হয়। তবু ফুরসত পেলেই চিত্রপ্রদর্শনীতে চলে যাই। নবীনদের কাজ আমার বেশি ভালো লাগে। প্রিয় শিল্পী অনেকেই, এ মুহূর্তে হাশেম খানের নাম মনে পড়ছে।যেমন দেখব তেমন বলবজীবনের শেষ প্রান্তে এসে স্বপ্ন নেই, স্বপ্ন ছিল প্রথম জীবনে। ব্যক্তিগতভাবে যে স্বপ্ন দেখেছি, আজও তা লালন করে চলেছি। স্বপ্ন ছিল—যেমনটা দেখব, তেমনটা বলব। কারও সাতে-পাঁচে নেই, নিজের মতো থাকব, নিজের মতো করব, নিজের মতো চলব। স্বপ্ন ছিল—দেশটা সুন্দর হবে, শান্তি প্রতিষ্ঠিত হবে। সাক্ষাৎকার: এ আহমেদ