আবদুল্লাহ আবু সায়ীদ, শিক্ষকতা পেশায় আছেন ৩০ বছরের বেশি সময় ধরে। তবে তার চেয়ে বড় পরিচয়, তিনি আলোকিত মানুষ গড়ার কারিগর। বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা। এ ছাড়া তিনি লিখেছেন প্রবন্ধ, ছোটগল্প, স্মৃতিকথা। সব মিলিয়ে তাঁর বইয়ের সংখ্যা প্রায় ৩০।দীর্ঘক্ষণ আচ্ছন্ন করে রাখেশত ব্যস্ততার মধ্যেও গান শোনার সময়টা ঠিকই বের করে নিই। ক্ল্যাসিক, ফোক তো শুনিই তবে আধুনিক গানও অনেক ভালো লাগে। রবীন্দ্রনাথ আর নজরুলের গান শুনি নিয়মিত। ভালো গান দীর্ঘক্ষণ আচ্ছন্ন করে রাখে। তবে বর্তমান সময়ের গান হূদয়ে লাগার চেয়ে কানেই যেন বেশি লাগে। হূদয়ের গহিনে দাগ কাটার আগেই যেন হারিয়ে যায়। মানুষ স্বপ্ন নিয়ে জন্মায়সময় মেলে না সিনেমা দেখার, তার পরও চেষ্টা থাকে। সর্বশেষ দেখেছি ফরাসি সিনেমা রেড বেলুন। কল্পনায় ভরা পুরোটা সিনেমা, কোনো সংলাপ নেই। একটা শিশুর লাল রঙের বেলুন পাওয়া এবং সেই বেলুনটিকে টিকিয়ে রাখার প্রাণান্ত চেষ্টা। পারিপার্শ্বিক পৃথিবীর চাপে স্বপ্নময় বেলুন নিঃশেষ হয়ে যায়। কিন্তু এর পরই চারপাশ থেকে হাজার হাজার বেলুন আসতে থাকে। মূল কথা হলো, মানুষের স্বপ্ন কেউ নিঃশেষ করে দিলেও সুস্থ পৃথিবী হাজারো স্বপ্নের ডালি মেলে ধরে। মানুষ স্বপ্ন দেখে, স্বপ্নকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে যায় নিরন্তর। সেদিক থেকে এ সিনেমা মানুষকে নতুন করে প্রণোদনা দেয়, নতুন করে স্বপ্ন দেখতে শেখায়।স্মৃতিচারণস্মৃতি নিয়ে কাজ করতে ভালো লাগে। বহে জলবতী ধারা (১ম খণ্ড) আমার শৈশব নিয়ে লেখা। এবারের একুশে বইমেলায় প্রকাশিত হলো বহে জলবতী ধারা (২য় খণ্ড)। এই খণ্ডের মূল বিষয়, আমার কলেজ আর বিশ্ববিদ্যালয়-জীবন, শিক্ষক-জীবনের কথা নিয়ে লেখা ‘নিষ্ফলা মাঠ’। স্বপ্নের বিশ্বসাহিত্য কেন্দ্র নিয়ে লেখা ‘আলোর স্কুল’।আদিবাসীদের অন্য ভুবনদৃক গ্যালারিতে এক বছর ধরে চলা নবীন আর প্রবীণের সম্মিলিত চিত্রকর্মের প্রদর্শনী ভালো লেগেছে। মাঝেমধ্যে নাটক দেখতে যাই। মামুনুর রশীদের নির্দেশনায় নাটক রাঢ়াং ভালো লেগেছে। আদিবাসীদের জীবন, আর অন্য এক ভুবন যেন চোখের সামনে চলে আসে এক নিমেষে। ভালো লেগেছে রবীন্দ্রনাথের রক্তকরবী।ক্যামেরার কাজফটোগ্রাফি শিল্পটাকে ভালো করে আয়ত্ত করতে চাই। ক্যামেরার ক্ষমতা অনেক। একটা ভালো স্থির ছবি সময়কে অনেক বেশি প্রাণবন্ত করে রাখতে পারে। সুন্দরবনে বেড়াতে গিয়ে তোলা বেশ কিছু ছবি অসাধারণ হয়েছে। তাই ফটোগ্রাফি কোর্স করব বলে মনস্থির করেছি।সাক্ষাৎকার গ্রহণ: শারমিন নাহার