স্বপ্নপাড়ানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নক্ষত্রের বিপরীতে বসলাম,ওই দূর সংকেতে, ওই শূন্যতার জন্মগানে আমি লিখি তোমার শস্যের দিন।আমি বলতেই পারি: চলো, দেখে আসিতিমিরের দেশে তারাদের কৃষি।আমি লিখি, অনেক বুনন-কথা,বৃষ্টির চুম্বনে ভিজে ওঠা আগামীর সংহিতা;যে-জন উর্বর বোঝে, ঘরে তার হেসে ওঠে শিশু। আর তুমি যদি বলো,কৃষির আনন্দে চাই তারাদের নীল,তবে নতজানু আমার বন্ধন, আমার করণ।বপন, এই লিপিতে যত সমবেত বীজ;জেগে ওঠার বন্দনা,শ্রমের হিতোপদেশ,আর দূর সমুদ্র-আকাশ থেকে ভেসে আসা মেঘদল;না, ওরা আড়াল করছে না আমাদের অসহায় জাগরণ।তুমি কি দেখতে পাচ্ছ কোনো ডানা? তুমি কি বাড়াও হাত অচেনা ঝরনার নিচে? আমরা ঘুমের অন্য পাড়ে গরম ভাতের পাশে বসে দেখে যেতে পারিনিভে যাওয়া চুল্লির অবকাশ।আবার উনুন চাই,আবার চাই অগ্নি-সততা।নক্ষত্রদল আঁধার নিয়ে চলে যাচ্ছে, যেতে দাও;অনেক কল্যাণ হোক ওই যাত্রার;চোখের ভেতর এঁকে যাচ্ছে, রেখে যাচ্ছে নীলের হিল্লোল;প্রতিশ্রুত ভোর। প্রিয়তমা, তোমাকে মলিন হতে নেই, মানুষের অশেষ সৈকতে আমি চাষ করি স্বপ্নপাড়ানি গোলাপ,নেবে না তাহাকে?