স্বপ্নাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপযুক্ত অপেক্ষায় সেই কবে থেকে টগবগঘোড়াটা দাঁড়িয়েছিল। দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষায় থেকে থেকে একদিন মরেও সে গেলদাঁড়িয়ে দাঁড়িয়ে মরবার আগে, জীবনে অন্তত একবারএকটুখানি জিরিয়ে নেওয়ারআগ্রহী ঘাসের বুকে গড়াগড়ি দিয়ে ঘুমোবারকথাটুকু মনেও ছিল না।হয়তোবা একবার মন-ভরে দৌঁড়োতে চেয়েছেহয়তোবা লালাক্রোধে জ্বলে উঠতে চেয়েছে অন্তত,কিন্তু তার আগেই ঘোড়া মরে গিয়ে কাঠ হয়ে গেল এখনো বৈশাখে কিংবা চৈত্রের মেলায়তাকে দেখা যায়একখণ্ড কাঠের ওপরদাঁড়িয়ে রয়েছেঘোড়াটা আসবে একদিন—এই স্বপ্ন দেখে দেখে অপেক্ষায় থেকে থেকেমাছ মরবার সময়ও তার চক্ষু বন্ধ করতে ভুলে গেছে