স্বর্ণগোধূলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্যোৎস্নার নির্ঝর ধরে যেতে যেতে টিলাপাহাড়ের দক্ষিণে। রূপব্রহ্মার প্রচ্ছায়ায় যেখানে শত রক্তলহরির নিঝুম ঝোপ। আর সব বেগানা রাগিণী গড়ে সুরেলা মরণের নীড়। পলাশহাওয়া ওগো অশোকহাওয়া, সংগোপন মেঘের দর্পণে দ্যাখো লাবণ্যরিক্ত কাঠামো আমার।ঘুমের দেশে এমন একবারই জেগে ওঠা। তারপর কুয়াশা-মিনার থেকে তোমার এই মিহি ঝরে পড়া চিরদিনের মতো মুকুলিত।